চাঁদপুরের সুস্বাদু ইলিশের নাম ভাঙিয়ে ফেসবুক পেজ ও অনলাইনের মাধ্যমে অসাধু চক্রের প্রতারণা রোধে বিশেষ উদ্যোগ নিয়েছে চাঁদপুর জেলা প্রশাসন। এখন থেকে অনলাইনে ইলিশ বিক্রি করতে চাইলে ব্যবসায়ীদের জেলা প্রশাসন থেকে লাইসেন্স নিতে হবে।
জেলা প্রশাসনের ব্যবসা, বাণিজ্য ও বিনিয়োগ শাখা থেকে জারিকৃত বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনলাইনে ইলিশ বিক্রির আগ্রহীদের নির্দিষ্ট ফরম ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে আগামী ৩০ নভেম্বরের মধ্যে লাইসেন্স সংগ্রহ করতে হবে। ইতিমধ্যে চাঁদপুরের ইলিশের নাম ব্যবহার করে প্রতারণার অভিযোগে নড়াইলসহ বিভিন্ন স্থান থেকে ১১ জন প্রতারককে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। জেলা প্রশাসনের এই যুগোপযোগী পদক্ষেপে সাধারণ ক্রেতারা অনলাইনে খাঁটি ইলিশ কেনার ক্ষেত্রে প্রতারণার হাত থেকে রক্ষা পাবেন বলে আশা করা হচ্ছে।
8 November 2026






















