০৪:১৬ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ডাচেস অব এডিনবরা সোফির বাংলাদেশ সফর: নারী ক্ষমতায়ন ও দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের সূচনা

  • আপডেট সময় : ০২:৪২:৫৫ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • 18

ডাচেস অব এডিনবরা সোফির বাংলাদেশ সফর: নারী ক্ষমতায়ন ও দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের সূচনা

যুক্তরাজ্য ও বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্কের গভীরতা এবং বহুমাত্রিক অংশীদারি তুলে ধরতে তিন দিনের সরকারি সফরে বাংলাদেশে আসছেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য ও ডাচেস অব এডিনবরা সোফি। প্রিন্স এডওয়ার্ডের স্ত্রী ডাচেস সোফি আগামী ৯ থেকে ১১ নভেম্বর পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন। রাজকীয় এই সফরে মূলত নারী ও মেয়েদের কল্যাণ, সুরক্ষা এবং ক্ষমতায়নকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন তিনি।

ঢাকায় পৌঁছে ডাচেস সোফি বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতির অভ্যর্থনা গ্রহণ করবেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানও উপস্থিত থাকবেন। সফরকালে ডাচেস বিকেএসপিতে তরুণ অ্যাথলেট ও নারী হকি খেলোয়াড়দের সঙ্গে বিনিময় করবেন এবং ব্রিটিশ কাউন্সিলের ৭৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে যোগ দেবেন। এ ছাড়া আন্তর্জাতিক শান্তিরক্ষা ও নিরাপত্তায় নারীর ভূমিকা সম্পর্কে জানতে বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট) পরিদর্শনের কথা রয়েছে তাঁর।

ঢাকার কর্মসূচি শেষে ডাচেস সোফি কক্সবাজার সফর করবেন। সেখানে তিনি বলপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা শরণার্থীদের জীবনমান উন্নয়নে নিয়োজিত দেশি-বিদেশি সংস্থার কার্যক্রম সরেজমিন পরিদর্শন করবেন। একই সঙ্গে শরণার্থীশিবিরগুলোতে নারী, শিশু ও ক্ষতিগ্রস্ত পরিবারের সুরক্ষা, সহায়তা সেবা এবং নারী ও শিশুদের নেতৃত্ব বিকাশ সম্পর্কিত বিভিন্ন মাঠপর্যায়ের কাজ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবেন।

8 November 2026

Spread the love
জনপ্রিয়
গ্রামীণফোনের ৯ মাসের মুনাফায় পতন, তৃতীয় প্রান্তিকে আয় অপরিবর্তিত

বিএসইসি’র তদন্তে দুই এসএমই কোম্পানির ১৭ কোটি টাকার অনিয়মের সন্দেহ

ডাচেস অব এডিনবরা সোফির বাংলাদেশ সফর: নারী ক্ষমতায়ন ও দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের সূচনা

আপডেট সময় : ০২:৪২:৫৫ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬