০৮:১৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দুমকিতে স্বাস্থ্য কর্মকর্তার বদলি নিয়ে উদ্বেগ, প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

পটুয়াখালীর দুমকি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর শহীদুল হাসানের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় বাসিন্দারা।
‎
‎তাঁর বদলির ফলে উপজেলার স্বাস্থ্যসেবা ব্যাহত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা।
‎
‎শনিবার (১৭ অক্টোবর) বেলা ১১টার দিকে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
‎
‎স্বাস্থ্য অধিদপ্তরের গত ১৪ অক্টোবরের এক প্রজ্ঞাপনে ডা. মীর শহীদুল হাসানকে দুমকি উপজেলা থেকে বরিশালের বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে বদলি করা হয়। এ আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধনের আয়োজন করা হয়।
‎
‎মানববন্ধনে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সৈয়দ শাহ আলম বলেন, ডা. মীর শহীদুল হাসানের কাছ থেকে এলাকার মানুষ বিভিন্নভাবে উপকৃত হয়েছেন।
‎
‎তিনি একজন অর্থোপেডিক বিশেষজ্ঞ চিকিৎসক। দুমকি উপজেলায় তাঁর মতো বিশেষজ্ঞ চিকিৎসক আর নেই বলে উল্লেখ করেন তিনি।
‎
‎উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক জসিম উদ্দিন হাওলাদার বলেন, ডা. মীর শহীদুল হাসানের মতো বিশেষজ্ঞ চিকিৎসকের বিকল্প কাউকে পদায়ন করা না হলে উপজেলার মানুষ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হতে পারেন।
‎
‎উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. জিএম এনামুল হক বলেন, ডা. মীর শহীদুল হাসান একজন দক্ষ প্রশাসক ও চিকিৎসক। তাঁর বদলির কারণে স্থানীয় জনগণের স্বাস্থ্যসেবা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
‎
‎মানববন্ধনে অংশগ্রহণকারীরা জনস্বার্থ ও স্থানীয় জনগণের চিকিৎসাসেবার বিষয়টি বিবেচনায় নিয়ে ডা. মীর শহীদুল হাসানের বদলির আদেশ প্রত্যাহারের দাবি জানান।

17 October 2026

Spread the love
জনপ্রিয়

হক গ্রুপের বিরুদ্ধে ২৯টি মামলা, ডিবির অভিযান নিয়ে ডিএমপিতে লিখিত অভিযোগ; বন্ধ প্রতিষ্ঠানে সাবেক পুলিশ কর্মকর্তার ভূমিকা নিয়েও প্রশ্ন

দুমকিতে স্বাস্থ্য কর্মকর্তার বদলি নিয়ে উদ্বেগ, প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

আপডেট সময় : ০৫:০৭:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬