০৪:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে ৯২টি ককটেল ও ১১.৮ কেজি গানপাউডার সদৃশ পাউডার উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের পূর্ব টিকরা গ্রামের একটি আমবাগান থেকে ৯২টি ককটেল, ১১ দশমিক ৮ কেজি সাদা রঙের গানপাউডার সদৃশ পাউডার, দুটি হাসুয়া ও বিস্ফোরক তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) সদস্যরা।

শুক্রবার (১৬ অক্টোবর) রাত ২টা ৫ মিনিটে এসআরবি-৫, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জের একটি আভিযানিক দল বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করে।

এসআরবি-৫-এর মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসআরবি-৫, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জের একটি চৌকস আভিযানিক দল রাজশাহীর বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সহযোগিতায় সদর উপজেলার ৫ নম্বর মহারাজপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পূর্ব টিকরা গ্রামের একটি আমবাগানে অভিযান চালায়। এ সময় বাগানের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় ৯২টি ককটেল, ১১ দশমিক ৮ কেজি সাদা রঙের গানপাউডার সদৃশ পাউডার, দুটি হাসুয়া এবং বিস্ফোরক তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে জব্দ করা হয়।

অভিযানের সময় ঘটনাস্থল ও আশপাশে কোনো সন্দেহভাজন ব্যক্তিকে পাওয়া যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এসআরবির ধারণা, উদ্ধার করা বিস্ফোরক ও অন্যান্য সরঞ্জাম দেশের বিভিন্ন স্থানে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে দুষ্কৃতকারীরা সেখানে মজুত করে রাখতে পারে। তবে এসব আলামতের সঙ্গে জড়িত ব্যক্তি বা চক্রের পরিচয় সম্পর্কে বিজ্ঞপ্তিতে সুনির্দিষ্ট কোনো তথ্য জানানো হয়নি।

উদ্ধার করা আলামতগুলো পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি-৫

16 October 2026

Spread the love
জনপ্রিয়

মির্জা আব্বাস চিকিৎসা শেষে মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন

চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে ৯২টি ককটেল ও ১১.৮ কেজি গানপাউডার সদৃশ পাউডার উদ্ধার

আপডেট সময় : ০৩:০৫:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬