০৮:৫৪ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আইপিইউ-তে বাংলাদেশ সম্পর্কে ভুল ধারণা কেটে গেছে: স্পিকার হাফিজ উদ্দিন

  • আপডেট সময় : ০৭:১১:১৯ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
  • 20

আইপিইউ-তে বাংলাদেশ সম্পর্কে ভুল ধারণা কেটে গেছে: স্পিকার হাফিজ উদ্দিন

তানজানিয়ার আরুশায় অনুষ্ঠিত ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) ১৫৩তম সম্মেলন সফলভাবে শেষ করে দেশে ফিরেছেন বাংলাদেশ জাতীয় সংসদের প্রতিনিধি দল। রোববার (১১ অক্টোবর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর সংবাদ সম্মেলনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ জানান, সম্মেলন ও আন্তর্জাতিক ফোরামে আলোচনার মাধ্যমে বাংলাদেশ সম্পর্কে আইপিইউ-এর যে ভুল ধারণা ছিল, তা এখন পুরোপুরি কেটে গেছে।

এই সম্মেলনের মধ্য দিয়ে আন্তর্জাতিক সংসদীয় কূটনীতিতে অনন্য গৌরব অর্জন করেছে বাংলাদেশ। গত ৫ অক্টোবর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভুটানের স্পিকার টেম্পা দর্জির কাছ থেকে আনুষ্ঠানিকভাবে আইপিইউ এশিয়া-প্যাসিফিক গ্রুপের (এপিজি) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। একই দিনে ১৫৩তম আইপিইউ অ্যাসেম্বলিতে এশিয়া-প্যাসিফিক গ্রুপের পক্ষ থেকে নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী, এমপি। ৩৭টি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত এশিয়া-প্যাসিফিক গ্রুপে এই শীর্ষ নেতৃত্ব প্রাপ্তির ফলে বৈশ্বিক সংসদীয় অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব আরও জোরালো হবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।

স্পিকারের নেতৃত্বাধীন এই উচ্চপর্যায়ের প্রতিনিধি দলে হুইপ মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু এবং সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম, এ, ই, সুলতান মাহমুদ বাবু, মো. শামছুর রহমান শিমুল বিশ্বাস, এস কে আজিজুল বারী, হুমাম কাদের চৌধুরী, মীর আহমাদ বিন কাসেম, সানসিলা জেবরিন ও রোকেয়া বেগম অন্তর্ভুক্ত ছিলেন। দেশে পৌঁছালে প্রতিনিধি দল এবং জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুইয়াকে বিমানবন্দরে জাতীয় সংসদ সচিবালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উষ্ণ অভ্যর্থনায় বরণ করে নেন।

11 October 2026

Spread the love
জনপ্রিয়

ফ্যাসিস্ট আমলের উন্নয়ন প্রকল্পের অনিয়ম তদন্তের আহ্বান

আইপিইউ-তে বাংলাদেশ সম্পর্কে ভুল ধারণা কেটে গেছে: স্পিকার হাফিজ উদ্দিন

আপডেট সময় : ০৭:১১:১৯ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬