০৭:৫০ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শিল্পকলায় রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি: রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ৪

  • আপডেট সময় : ০৬:২৩:৩৪ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
  • 23

শিল্পকলায় রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি: রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ৪

রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় আটক চারজনকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। রোববার (১১ অক্টোবর) শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, চুনকালি দেওয়ার ঘটনাটিতে রাষ্ট্রবিরোধী কার্যকলাপের অভিযোগ এনে মামলা করা হয়েছে এবং সেই মামলায় ‘রাষ্ট্র সংলাপ ফোরাম’ নামের একটি সংগঠনের সদস্যসচিব আ ন ম আয়াস (২৯)-সহ চারজনকে গ্রেপ্তার দেখানো হয়। গ্রেপ্তার হওয়া বাকি তিনজন হলেন— মো. সাকিবুল হাসান (১৯), মো. সুজন মিয়া (১৮) ও মারজিয়া খন্দকার রিমি (২৭)।

উল্লেখ্য, শনিবার সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে থাকা রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে চুনকালি দিতে যান আ ন ম আয়াসসহ সংগঠনটির বেশ কয়েকজন সদস্য, যার পর তাদের আটক করা হয়।

11 October 2026

Spread the love
জনপ্রিয়

আগের আমলের উন্নয়ন প্রকল্পের অনিয়ম তদন্তের আহ্বান

শিল্পকলায় রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি: রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ৪

আপডেট সময় : ০৬:২৩:৩৪ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬