১০:১৫ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গোমস্তাপুরে মাদকবিরোধী অভিযানে হামলা, আহত ৫; ঘটনাস্থলে ইউএনওর গাড়িতে পাথর নিক্ষেপ

  • আপডেট সময় : ০৬:১৯:০৮ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
  • 50

গোমস্তাপুরে মাদকবিরোধী অভিযানে হামলা, আহত ৫; ঘটনাস্থলে ইউএনওর গাড়িতে পাথর নিক্ষেপ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকার কেডিসিপাড়া (শান্তিপাড়া) এলাকায় মাদকবিরোধী কার্যক্রম চালাতে গিয়ে হামলার শিকার হয়েছেন মাদক নির্মূল কমিটির সদস্যরা। এ ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন। একই ঘটনায় ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করতে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিল্লুর রহমানের গাড়িতেও পাথর নিক্ষেপের অভিযোগ উঠেছে। এতে গাড়ির একটি গ্লাস সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) রাত ৯টার দিকে রহনপুর রেলস্টেশন সংলগ্ন কেডিসিপাড়ায় এ ঘটনা ঘটে।

হামলায় আহতরা হলেন—কামরুল (৪০), শাম মোহাম্মদ (৪৫), মাইনুল (৩৫), ফারুক (৪৫) ও রিফাত (২৫)। তারা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।

রহনপুর রেলস্টেশন বাজার আম আড়তদার সমবায় সমিতির সাধারণ সম্পাদক নাসিরউদ্দীন বলেন, দীর্ঘদিন ধরে কেডিসিপাড়া এলাকায় মাদক ও অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে স্থানীয়ভাবে কাজ করা হচ্ছে। এরই অংশ হিসেবে মঙ্গলবার রাতে মাদকবিরোধী কার্যক্রম পরিচালনার সময় কয়েকজনের ওপর হামলা চালানো হয়। তাঁর অভিযোগ, হামলায় নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় ইউএনও ঘটনাস্থলে পৌঁছালে তাঁর গাড়িতেও হামলা চালানো হয়।

তবে ইউএনও জিল্লুর রহমান বলেন, রহনপুর রেলস্টেশন এলাকার আম ব্যবসায়ী ও মাদক ব্যবসায়ীদের মধ্যে দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে মঙ্গলবার দিনভর উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছিল। পরিস্থিতি দেখতে রাতে সেখানে গেলে মাদক ব্যবসায়ীরা আম ব্যবসায়ীদের ওপর চড়াও হন। একজন আম ব্যবসায়ীকে আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার সময় বিভিন্ন দিক থেকে পাথর নিক্ষেপ করা হয়। এ সময় একটি পাথর তাঁর গাড়িতে আঘাত করলে গাড়ির গ্লাস সামান্য ভেঙে যায়।

ইউএনও বলেন, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, তারা ঘটনাস্থল ত্যাগ করার পর আম ব্যবসায়ীদের আরও কয়েকজনের ওপর হামলা করা হয়। এতে পাঁচজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে তিনি জানতে পেরেছেন।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বুধবার সকালেও এলাকায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা থাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছে। তবে বুধবার দুপুর ১২টা পর্যন্ত মঙ্গলবার রাতের ঘটনায় থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি।

এ ঘটনায় তীব্র নিন্দা ও জোরালো প্রতিবাদ জানিয়ে সাংবাদিক, লেখক, সংগঠক ও স্বেচ্ছাসেবক ফয়সাল আজম অপু বলেন, মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে যারা মাঠে কাজ করছেন, তাদের ওপর হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

আরও উদ্বেগের বিষয় হলো—আইনশৃঙ্খলা পরিস্থিতি দেখতে গিয়ে একজন উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়িতে পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। এটি শুধু একজন সরকারি কর্মকর্তার ওপর হামলার চেষ্টা নয়, বরং রাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী ব্যবস্থার প্রতি প্রকাশ্য চ্যালেঞ্জ।

তিনি বলেন, মাদক ব্যবসায়ী কিংবা তাদের পৃষ্ঠপোষক—যেই হোক না কেন, আইনের ঊর্ধ্বে কেউ নয়। মাদক নির্মূলের নামে যারা জীবনবাজি রেখে সামাজিক প্রতিরোধ গড়ে তুলছেন, তাদের নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব। একই সঙ্গে হামলার সঙ্গে জড়িত প্রত্যেককে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে হবে। কোনো রাজনৈতিক পরিচয়, প্রভাব কিংবা ক্ষমতার ছায়ায় অপরাধীরা যেন পার না পায়—এটাই আমাদের প্রত্যাশা।

তিনি আরও বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান স্পষ্ট—মাদক ব্যবসায়ী ও মাদকাসক্তদের পক্ষ নিয়ে কোনো আপস নয়। মাদকমুক্ত, নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গড়তে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং সচেতন নাগরিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

7 October 2026

Spread the love
জনপ্রিয়

মিরপুর বিআরটিএতে দালাল চক্রের ৪ সদস্য আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

গোমস্তাপুরে মাদকবিরোধী অভিযানে হামলা, আহত ৫; ঘটনাস্থলে ইউএনওর গাড়িতে পাথর নিক্ষেপ

আপডেট সময় : ০৬:১৯:০৮ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬