০১:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আগারগাঁওয়ে গার্মেন্টস-ফুটপাত-অ্যাম্বুলেন্সে চাঁদাবাজি, বিএনপি নেতা স্বপন গ্রেফতার

রাজধানীর আগারগাঁও এলাকায় গার্মেন্টস, ফুটপাত ও অ্যাম্বুলেন্স থেকে চাঁদাবাজির অভিযোগে বিএনপির এক নেতাকে গ্রেফতার করা হয়েছে। মিজানুর রহমান স্বপন নামের ওই নেতা শেরেবাংলা নগর থানা বিএনপির ২৮ নম্বর ওয়ার্ডের সভাপতি।

সোমবার (৫ অক্টোবর) স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-২ তাকে গ্রেফতার করে। পরে তাকে শেরেবাংলা নগর থানায় হস্তান্তর করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান। তিনি বলেন, ‘তাকে এসআরবি গ্রেফতার করেছে। পরে শেরেবাংলা নগর থানায় হস্তান্তর করা হয়েছে।’

পুলিশ ও এসআরবি-সংশ্লিষ্ট সূত্রের ভাষ্য, স্বপনের বিরুদ্ধে আগারগাঁও এলাকায় একটি ছয়তলা গার্মেন্টস থেকে চাঁদা নেওয়ার অভিযোগ রয়েছে। এ ছাড়া নিউরোসায়েন্স হাসপাতালের অ্যাম্বুলেন্স সিন্ডিকেট পরিচালনা, আগারগাঁও নতুন রাস্তা এলাকার ফুটপাত থেকে চাঁদা আদায় এবং শেরেবাংলা নগর থানার পাশের সমবায় বস্তিতে মাদক কারবারিদের কাছ থেকে মাসিক চাঁদা নেওয়ার অভিযোগও রয়েছে।

গ্রেফতারের পর স্বপনকে শেরেবাংলা নগর থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগগুলো তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

6 October 2026

Spread the love
ট্যাগ :
জনপ্রিয়

আপডেট সময় : ১১:৫২:০৪ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬