০৩:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

৪৪০০ ইয়াবা ও ৯ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

রাজধানীর যাত্রাবাড়ী ও সবুজবাগে পৃথক অভিযান চালিয়ে ৪ হাজার ৪০০টি ইয়াবা ও ৯ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতারকৃত দুজন হলেন– মো. জজ মিয়া (৫১) ও মো. জুলহাস মিয়া (২১)।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে ডিএমপির মিডিয়া বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, শুক্রবার বিকাল ৫টা ২৫ মিনিটে যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকায় অভিযান চালিয়ে জজ মিয়াকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৪ হাজার ৪০০টি ইয়াবা উদ্ধার করা হয়।

এর আগে একই দিন বিকাল ৩টা ৫৫ মিনিটে সবুজবাগ থানার বৌদ্ধ মন্দির রোড এলাকায় অভিযান চালিয়ে জুলহাস মিয়াকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

ডিবি জানায়, গ্রেফতার দুজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

5 November 2026

Spread the love
ট্যাগ :
জনপ্রিয়
গ্রামীণফোনের ৯ মাসের মুনাফায় পতন, তৃতীয় প্রান্তিকে আয় অপরিবর্তিত

মোহাম্মদপুরে পুলিশের সাঁড়াশি অভিযান,বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩৬

৪৪০০ ইয়াবা ও ৯ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

আপডেট সময় : ০৩:১৭:৩৪ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬