০৬:২৯ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পরিচ্ছন্নতার বার্তা ও ক্রীড়া উৎসব: খুলনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে ঘিরে ব্যাপক উন্মাদনা

  • আপডেট সময় : ০৫:৩২:৪৩ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • 16

পরিচ্ছন্নতার বার্তা ও ক্রীড়া উৎসব: খুলনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে ঘিরে ব্যাপক উন্মাদনা

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমানের খুলনা সফরকে কেন্দ্র করে সমগ্র দক্ষিণ-পশ্চিমাঞ্চলে উৎসবের আমেজ বিরাজ করছে। আগামীকাল ৫ নভেম্বর (বৃহস্পতিবার) বিকেল ৩টায় তিনি খুলনা জেলা স্টেডিয়াম থেকে একযোগে দেশের ৫০৩টি উপজেলায় তৃণমূল ক্রীড়া প্রতিভা অন্বেষণ কর্মসূচি ‘নতুন কুঁড়ি’ স্পোর্টসের দ্বিতীয় আসরের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নিতে দেশের প্রায় ১৬ লাখ ২৩ হাজার তরুণ-তরুণী নিবন্ধন করেছেন, যার মাধ্যমে প্রায় ১৪ লাখ ক্রীড়াবিদ মাঠ পর্যায়ের খেলায় অংশ নিচ্ছেন।

প্রিয় নেতাকে বরণ করে নিতে তোরণ ও ব্যানারের অপচয় এড়িয়ে পুরো খুলনাকে একটি পরিচ্ছন্ন, সুশৃঙ্খল ও পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছেন স্থানীয় নেতাকর্মীরা, যা রাজনৈতিক সংস্কৃতিতে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। সফর পরিকল্পনানুযায়ী, রূপসার কুদির বটতলা থেকে স্টেডিয়াম পর্যন্ত দীর্ঘ সড়কের দুই পাশে দাঁড়িয়ে লাখো নেতাকর্মী ও সাধারণ মানুষ তাকে অভিনন্দিত করবেন। সুনির্দিষ্ট এই সফরের অংশ হিসেবে প্রধানমন্ত্রী মোংলা বন্দরে বাংলাদেশ ও চীনের মধ্যকার সমঝোতা স্মারক স্বাক্ষর ও নতুন ২টি কনটেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। পরবর্তীতে ঐতিহাসিক হযরত খান জাহান আলী (র.)-এর মাজার জিয়ারত ও সার্কিট হাউজে মধ্যাহ্নভোজ শেষে স্টেডিয়ামের প্রধান কর্মসূচিতে যোগদান করবেন এবং একই দিন বিকেলে ঢাকায় ফিরে যাবেন।

4 November 2026

Spread the love
জনপ্রিয়
গ্রামীণফোনের ৯ মাসের মুনাফায় পতন, তৃতীয় প্রান্তিকে আয় অপরিবর্তিত

তেলুগু ছবিতে কাজ করার অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন রাধিকা আপ্তে

পরিচ্ছন্নতার বার্তা ও ক্রীড়া উৎসব: খুলনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে ঘিরে ব্যাপক উন্মাদনা

আপডেট সময় : ০৫:৩২:৪৩ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬