০২:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

২৩ জুন ঘিরে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে ঝুঁকিতে পড়বে তারাই: র‌্যাব-২

  • আপডেট সময় : ০৫:১৬:৫২ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
  • 66

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ২৩ জুনকে কেন্দ্র করে কেউ অস্ত্র নিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করলে তারাই ঝুঁকির মধ্যে পড়বে বলে সতর্ক করেছেন র‌্যাব-২-এর অধিনায়ক নয়মুল হাসান। রোববার মোহাম্মদপুরে র‌্যাব-২ কার্যালয়ে পাঁচ ছিনতাইকারী গ্রেফতার সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

নয়মুল হাসান জানান, ২৩ জুনকে ঘিরে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না করতে সংশ্লিষ্টদের বার্তা দেওয়া হয়েছে। তিনি বলেন, কেউ যদি আইনশৃঙ্খলা বাহিনীর জন্য হুমকি বা ঝুঁকি তৈরি করতে চায়, তাহলে তারাই শেষ পর্যন্ত ঝুঁকির মুখে পড়বে।

এ সময় তিনি আরও জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাউরা সোহেলকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরও দুই ছিনতাইকারী শফিকুল ইসলাম সবুজ ও রাসেলকে আটক করা হয়। গ্রেফতার হওয়া মাউরা সোহেলের বিরুদ্ধে ছিনতাই ও চাঁদাবাজির ১৪টি মামলা রয়েছে।

5 November 2026

২৩ জুন ঘিরে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে ঝুঁকিতে পড়বে তারাই: র‌্যাব-২

Spread the love
জনপ্রিয়
গ্রামীণফোনের ৯ মাসের মুনাফায় পতন, তৃতীয় প্রান্তিকে আয় অপরিবর্তিত

মোহাম্মদপুরে পুলিশের সাঁড়াশি অভিযান,বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩৬

২৩ জুন ঘিরে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে ঝুঁকিতে পড়বে তারাই: র‌্যাব-২

আপডেট সময় : ০৫:১৬:৫২ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬