০৪:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হেলমেটবিহীন আরোহী আটক, চোরাই মোটরসাইকেল উদ্ধার

  • আপডেট সময় : ০৪:১৬:২৬ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
  • 90

রাজধানীর এয়ারপোর্ট আউটগোয়িং ওয়াই ক্রসিং এলাকায় ট্রাফিক পুলিশের তল্লাশীকালে এক হেলমেটবিহীন মোটরসাইকেল আরোহীকে আটক করে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে ডিএমপির ট্রাফিক-উত্তরা বিভাগের এয়ারপোর্ট জোন। আটক ব্যক্তির নাম আরিফুল সাগর (৩০)।

বুধবার (২৪ জুন) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানান, মঙ্গলবার রাতে দায়িত্ব পালনকালে ট্রাফিক পুলিশ ওই মোটরসাইকেল আরোহীকে থামিয়ে কাগজপত্র দেখতে চাইলে তিনি কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। তার আচরণও সন্দেহজনক মনে হলে মোটরসাইকেলের নিবন্ধন নম্বর যাচাইয়ের উদ্যোগ নেওয়া হয়।

এ সময় আরিফুল সাগর হঠাৎ দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ প্রায় আধা কিলোমিটার ধাওয়া করে তাকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মোটরসাইকেলটি চোরাই বলে স্বীকার করেন। উদ্ধার হওয়া মোটরসাইকেলটির নম্বর ঢাকা মেট্রো-ল-৩২-৪৯৯৯।

পরে আটক ব্যক্তিকে উদ্ধারকৃত মোটরসাইকেলসহ এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এছাড়া এয়ারপোর্ট থানার তথ্য অনুযায়ী, আরিফুল সাগর প্রায় ছয় মাস আগে এয়ারপোর্ট এলাকা থেকে একটি মোটরসাইকেল চুরি এবং বসুন্ধরা আবাসিক এলাকায় সংঘটিত একটি স্বর্ণ চুরির ঘটনার সঙ্গেও জড়িত ছিল।

3 November 2026

হেলমেটবিহীন আরোহী আটক, চোরাই মোটরসাইকেল উদ্ধার

Spread the love
জনপ্রিয়
গ্রামীণফোনের ৯ মাসের মুনাফায় পতন, তৃতীয় প্রান্তিকে আয় অপরিবর্তিত

টানবাজারে বন্ডের কেমিক্যাল কালোবাজারি: গুদাম সিলগালা, জব্দ ৮১.৬ টন

হেলমেটবিহীন আরোহী আটক, চোরাই মোটরসাইকেল উদ্ধার

আপডেট সময় : ০৪:১৬:২৬ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬