০১:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হেমায়েতপুরে পিএমকের বিনামূল্যে মেডিকেল ক্যাম্প, সেবা পেলেন ৫ শতাধিক রোগী

  • আপডেট সময় : ০৭:৩৪:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
  • 98

হেমায়েতপুরে পিএমকের বিনামূল্যে মেডিকেল ক্যাম্প, সেবা পেলেন ৫ শতাধিক রোগী

পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে)-এর আয়োজনে হেমায়েতপুর শাখায় দিনব্যাপী একটি বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। পিএমকে হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের সহযোগিতায় পরিচালিত এ স্বাস্থ্যসেবা কর্মসূচিতে এলাকার অসহায় ও দুস্থ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা, ওষুধ ও অন্যান্য স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।
ক্যাম্পটি সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলে। এতে ৫ শতাধিক রোগীকে অভিজ্ঞ চিকিৎসকরা চিকিৎসাসেবা প্রদান করেন। চিকিৎসাসেবার পাশাপাশি রোগীদের বিনামূল্যে প্রেসক্রিপশন, প্রয়োজনীয় ওষুধ, চক্ষুরোগীদের জন্য পাওয়ারের চশমা এবং চোখের ড্রপ বিতরণ করা হয়।
মেডিকেল ক্যাম্পে বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞ চিকিৎসকরা সেবা দেন। তাঁদের মধ্যে ছিলেন মেডিসিন বিশেষজ্ঞ ডা. মনোজ সিনহা, গাইনি বিশেষজ্ঞ ডা. মোছা. নাসরিন আক্তার, শিশু বিশেষজ্ঞ ডা. প্রিয়াংকা রায়, চক্ষু বিশেষজ্ঞ ডা. আব্দুল আল মামুন, সার্জারি বিশেষজ্ঞ ডা. জহির উদ্দিন, চর্মরোগ বিশেষজ্ঞ ডা. জিয়াউল হাসান ও ডা. বিপুল চন্দ্র দাস। এছাড়া সার্বিক সহযোগিতায় ছিলেন ডা. মাসুদ রানা, ডা. তারেক ফয়সাল এবং ডা. এহসানউল্লাহ শুভ।
অনুষ্ঠানে বক্তারা জানান, ১৯৮৭ সালের ২৭ নভেম্বর প্রতিষ্ঠার পর থেকে পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের পাশাপাশি স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করে আসছে। এর আওতায় মা ও শিশু স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি, গর্ভবতী মায়েদের সেবা এবং চক্ষু চিকিৎসাসহ বিভিন্ন স্বাস্থ্যসেবা নিয়মিত প্রদান করা হচ্ছে।
হেমায়েতপুর শাখার উদ্যোগে আয়োজিত এ ক্যাম্প সম্পর্কে শাখা ব্যবস্থাপক মোঃ রেজাউল করিম বলেন, “পিএমকে সবসময় সমাজের দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকার চেষ্টা করে। স্বাস্থ্যসেবার মতো গুরুত্বপূর্ণ খাতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
এদিকে হেমায়েতপুর জোনের জোনাল হিসাবরক্ষক মো. আবু সাঈদ বলেন, প্রতিবছর এ ধরনের সেবামূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে এলাকার অসহায় ও দরিদ্র মানুষের পাশে থাকতে চায় প্রতিষ্ঠানটি।
বিনামূল্যে চিকিৎসাসেবা পেয়ে উপকারভোগীরা পিএমকের প্রধান নির্বাহী কামরুন্নাহার, উপ-নির্বাহী দেওয়ান ফয়সাল এবং পিএমকে হাসপাতালের প্রধান উপদেষ্টা ও হেড অব হেলথ ডা. কাজী সুদীপ্তা কবিরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আয়োজকদের মতে, জনকল্যাণমূলক এ ধরনের স্বাস্থ্যসেবা কার্যক্রম ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

3 November 2026

Spread the love
জনপ্রিয়
গ্রামীণফোনের ৯ মাসের মুনাফায় পতন, তৃতীয় প্রান্তিকে আয় অপরিবর্তিত

টানবাজারে বন্ডের কেমিক্যাল কালোবাজারি: গুদাম সিলগালা, জব্দ ৮১.৬ টন

হেমায়েতপুরে পিএমকের বিনামূল্যে মেডিকেল ক্যাম্প, সেবা পেলেন ৫ শতাধিক রোগী

আপডেট সময় : ০৭:৩৪:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬