০৭:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শরীয়তপুরে খেলনা বল ভেবে ককটেল হাতে বিস্ফোরণ: গুরুতর আহত কিশোর

  • আপডেট সময় : ০৬:২৪:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • 22

শরীয়তপুরে খেলনা বল ভেবে ককটেল হাতে বিস্ফোরণ: গুরুতর আহত কিশোর

শরীয়তপুরের জাজিরায় খেলনা বল ভেবে কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে মো. কামরুল (১৪) নামে এক কিশোর গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ১০টার দিকে পদ্মাসেতু দক্ষিণ থানার পূর্ব নাওডোবা ইউনিয়নের ফেদুল্লা বেপারী কান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত কামরুল ওই এলাকার রাজ্জাক বেপারীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে স্কুলে যাওয়ার পথে জুনায়েদ আহমেদ (১৭) নামের এক কিশোর রাস্তার পাশে স্কচটেপে মোড়ানো একটি বস্তু দেখতে পেয়ে বল মনে করে হাতে তুলে নেয়। বিষয়টি দেখে সহপাঠী কামরুল এগিয়ে আসে এবং দুজনে মিলে জুনায়েদের দাদি নাসিমা বেগমকে বস্তুটি দেখায়। দাদি সেটিকে হাতবোমা বা ককটেল হিসেবে সনাক্ত করলে আতঙ্কে জুনায়েদ সেটি হাত থেকে ফেলে দেন। মাটিতে পড়ার সাথে সাথেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং কাছে দাঁড়িয়ে থাকা কামরুল শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পায়।

ঘটনার পরপরই স্থানীয়রা কামরুলকে উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। পরবর্তীতে সেখানকার চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তর করেন।

খবর পেয়ে পদ্মাসেতু দক্ষিণ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই এলাকা থেকে অরক্ষিত অবস্থায় পড়ে থাকা আরও দুটি ককটেল উদ্ধার করে। পদ্মাসেতু দক্ষিণ থানার উপপরিদর্শক (এসআই) সাইদুজ্জামান জানান, ঘটনাস্থলে আরও কোনো বিস্ফোরক রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে এবং ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে। বসতবাড়ি সংলগ্ন রাস্তায় ককটেল পড়ে থাকা ও বিস্ফোরণের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

6 October 2026

Spread the love
জনপ্রিয়

এবারের দুর্গাপূজা আমাদের জন্য অগ্নিপরীক্ষা: ডিএমপি কমিশনার

শরীয়তপুরে খেলনা বল ভেবে ককটেল হাতে বিস্ফোরণ: গুরুতর আহত কিশোর

আপডেট সময় : ০৬:২৪:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬