১২:১৮ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

স্বর্ণের দামে নতুন রেকর্ড: ভরিতে বাড়ল প্রায় সাড়ে ৫ হাজার টাকা

  • আপডেট সময় : ০৪:৪৪:২২ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
  • 102

স্বর্ণের দামে নতুন রেকর্ড: ভরিতে বাড়ল প্রায় সাড়ে ৫ হাজার টাকা

দেশের বাজারে আবারও বাড়ছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) প্রতি ভরি স্বর্ণের দাম সর্বোচ্চ ৫ হাজার ৪৮২ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধি পাওয়ার কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এই নতুন দাম নির্ধারণ করা হয়েছে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে। আজ শনিবার (২৭ জুন) সকাল ১০টা থেকেই নতুন এই মূল্য কার্যকর করা হয়েছে।

বাজুসের নতুন ঘোষণা অনুযায়ী, ভ্যাটসহ এখন থেকে সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণ কিনতে ক্রেতাদের গুনতে হবে ২ লাখ ২৮ হাজার ৪৮২ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৮ হাজার ২৯২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৭ হাজার ৪৪০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৫৩ হাজার ১৪৮ টাকা।

চলতি বছরে এ নিয়ে দেশের বাজারে মোট ৮২ বার স্বর্ণের দাম সমন্বয় করল বাজুস। এর মধ্যে ৪১ বার দাম বাড়ানো হয়েছে, ৪০ বার কমানো হয়েছে এবং ১ বার ভ্যাট সমন্বয় করা হয়েছে।

30 September 2026

Spread the love
জনপ্রিয়

ডিএমপি কমিশনারের সঙ্গে মার্কিন দূতাবাসের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

স্বর্ণের দামে নতুন রেকর্ড: ভরিতে বাড়ল প্রায় সাড়ে ৫ হাজার টাকা

আপডেট সময় : ০৪:৪৪:২২ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬