সীমান্ত সুরক্ষায় বিজিবির সঙ্গে মাঠে নামল আনসার ও ভিডিপি, ১১ জেলায় সদস্য মোতায়েন

  • আপডেট সময় : ০৭:২৪:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬
  • 12

Jatiyo khobor জাতীয় খবর

দেশের সীমান্ত নিরাপত্তা আরও জোরদার এবং আন্তঃসীমান্ত অপরাধ কঠোরভাবে দমনে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পাশে এসে দাঁড়িয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। দুই বাহিনীর যৌথ সমন্বয়ের অংশ হিসেবে ইতোমধ্যে দেশের সীমান্তবর্তী ১১টি জেলায় আনসার-ভিডিপির সদস্যদের মোতায়েন করা হয়েছে।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. আশিকউজ্জামানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের সার্বভৌমত্ব রক্ষা, সীমান্ত ব্যবস্থাপনা ও সামগ্রিক নিরাপত্তা কার্যক্রমকে আরও গতিশীল করতে ২০২৫ সালে বিজিবি এবং আনসার-ভিডিপির মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়। সেই চুক্তির আলোকেই এবার সীমান্তবর্তী এলাকায় আনসার-ভিডিপির সদস্যদের সক্রিয়ভাবে সম্পৃক্ত করা হলো।

বর্তমানে দেশের সীমান্তবর্তী জেলা— চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, যশোর, ঝিনাইদহ, সাতক্ষীরা, ঠাকুরগাঁও, দিনাজপুর, সিলেট, জামালপুর এবং খাগড়াছড়ির বিভিন্ন উপজেলা ও থানা পর্যায়ে আনসার-ভিডিপি এবং ট্রাইবাল ডিফেন্স পার্টির (টিডিপি) সদস্যরা অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছেন।

বাহিনীটির পক্ষ থেকে আরও জানানো হয়েছে, যেকোনো ধরনের উদ্ভূত বা জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দিতে এবং প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত জনবল সরবরাহ করতে প্রস্তুত রাখা হয়েছে আনসার ব্যাটালিয়নের সদস্যদেরও।

বিজ্ঞপ্তিতে আশা প্রকাশ করে বলা হয়, সীমান্ত নিরাপত্তা কার্যক্রমে আনসার-ভিডিপির এই সরাসরি অংশগ্রহণের ফলে সীমান্ত এলাকার সার্বিক নজরদারি অনেক বৃদ্ধি পাবে। এর মাধ্যমে আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধ করা এবং স্থানীয় জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে একটি সমন্বিত ও শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা গড়ে উঠছে, যা দেশের জাতীয় নিরাপত্তা কাঠামোকে আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

13 June 2026

সীমান্ত সুরক্ষায় বিজিবির সঙ্গে মাঠে নামল আনসার ও ভিডিপি, ১১ জেলায় সদস্য মোতায়েন

জনপ্রিয়

২০৩০ সালের মধ্যে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ৩৫ হাজার মেগাওয়াটে উন্নীত করার লক্ষ্য সরকারের

সীমান্ত সুরক্ষায় বিজিবির সঙ্গে মাঠে নামল আনসার ও ভিডিপি, ১১ জেলায় সদস্য মোতায়েন

আপডেট সময় : ০৭:২৪:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬