১২:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সীমান্তে বিজিবি সর্বদা সজাগ রয়েছে” ব্রিগেডিয়ার জেনারেল এএসএম নাসের

সীমান্তে বিজিবি সর্বদা সজাগ রয়েছে" ব্রিগেডিয়ার জেনারেল এএসএম নাসের

পঞ্চগড়ে বিজিবির নতুন মাধুপাড়া বিওপির উদ্বোধন: সীমান্তে নজরদারি ও চোরাচালান প্রতিরোধে কঠোর বার্তা

সীমান্তে কার্যকর নজরদারি নিশ্চিত করার পাশাপাশি মানব পাচার, মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে বিজিবি অত্যন্ত সতর্কতার সাথে সজাগ থেকে সর্বদা কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন বিজিবির উত্তর-পশ্চিম রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এএসএম নাসের। অদ্য বৃহস্পতিবার সকাল ১০টায় পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের মাধুপাড়া বিজিবি সীমান্ত ফাঁড়ির (বিওপি) উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সীমান্ত সুরক্ষায় নীলফামারী ৫৬ বিজিবির টোকাপাড়া ও ঘাগড়া বিওপির মধ্যবর্তী ২২ কিলোমিটার সীমান্ত এলাকার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এই নতুন বিওপিটি উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে ব্রিগেডিয়ার জেনারেল এএসএম নাসের আশা প্রকাশ করে বলেন, সব ধরনের চোরাচালান রোধে এই ক্যাম্পটি কার্যকর ভূমিকা পালন করবে এবং এর মাধ্যমে নীলফামারী ব্যাটালিয়নের অপারেশনাল সক্ষমতা বহুগুণ বৃদ্ধি পাবে। একই সাথে নতুন এই বিওপিতে দায়িত্বরত সকল সদস্য অত্যন্ত নিষ্ঠা, সততা, আন্তরিকতা ও পেশাদারিত্বের সাথে তাঁদের অর্পিত দায়িত্ব পালন করবেন বলে তিনি বিশ্বাস ব্যক্ত করেন এবং সীমান্ত সুরক্ষায় সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

এর আগে, বিজিবির উত্তর-পশ্চিম রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এএসএম নাসের আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে মাধুপাড়া বিওপির উদ্বোধন করেন। পরবর্তীতে তিনি কুচকাওয়াজ (প্যারেড) পরিদর্শন ও সালাম গ্রহণ, রাষ্ট্রীয় মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলন এবং সুইচ চেপে বিওপির নামফলক উন্মোচন করেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি বিওপি চত্বরে একটি আম গাছের চারা রোপণ করেন। অনুষ্ঠানে সীমান্ত সুরক্ষা এবং দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। অনুষ্ঠানে ঠাকুরগাঁও বিজিবি সেক্টরের কমান্ডার কর্নেল মোহাম্মদ সুরুজ মিয়া, নীলফামারী ৫৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল তাইফুর হাসান মাহমুদসহ বিজিবির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

1 October 2026

সীমান্তে বিজিবি সর্বদা সজাগ রয়েছে” ব্রিগেডিয়ার জেনারেল এএসএম নাসের

Spread the love

ডিসেম্বরে কোনো অপশক্তি অস্থিরতা সৃষ্টি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

সীমান্তে বিজিবি সর্বদা সজাগ রয়েছে” ব্রিগেডিয়ার জেনারেল এএসএম নাসের

আপডেট সময় : ০১:৫৫:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬