০৬:১১ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেট রেঞ্জের ডিআইজি জিল্‌লুরকে বদলি, নতুন দায়িত্বে জাহাঙ্গীর

  • আপডেট সময় : ০৭:২৩:১৫ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
  • 61

সিলেট রেঞ্জের ডিআইজি ড. মো. জিল্‌লুর রহমানকে বদলি করা হয়েছে। সোমবার (৩১ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়।

পজ্ঞাপনে বলা হয়, সিলেট রেঞ্জের ডিআইজি ড. মো. জিল্‌লুর রহমানকে এসবিতে বদলি করা হয়েছে। নতুন ডিআইজি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে এসবির ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনকে।

জনস্বার্থে জারিকৃত এ আদেশ কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

চলতি বছরের ৫ মে সিলেট রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব পান ড. মো. জিল্‌লুর রহমান। এর আগে তিনি রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনারের দায়িত্ব পালন করেন।

30 September 2026

সিলেট রেঞ্জের ডিআইজি জিল্‌লুরকে বদলি, নতুন দায়িত্বে জাহাঙ্গীর

Spread the love
ট্যাগ :
জনপ্রিয়

ডিএমপি কমিশনারের সঙ্গে মার্কিন দূতাবাসের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

সিলেট রেঞ্জের ডিআইজি জিল্‌লুরকে বদলি, নতুন দায়িত্বে জাহাঙ্গীর

আপডেট সময় : ০৭:২৩:১৫ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬