১০:৩২ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সায়েদাবাদে অভিযানে ছয় ছিনতাইকারী গ্রেফতার

  • আপডেট সময় : ০৪:০৭:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
  • 69

রাজধানীর সায়েদাবাদ ও যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ছয়জন পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) ওয়ারী বিভাগ। বুধবার (২৪ জুন) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতারকৃতরা হলেন মো. ইসমাইল হারিজ (২১), মো. আলম (২৫), মো. রবিন (২৬), মো. সিদ্দিকুর রহমান (৩৮), নাছাত খান নাবিল (১৯) এবং রবিউল ইসলাম মাহিন (২০)। ডিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়।

প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় সংঘবদ্ধভাবে ছিনতাইয়ের সঙ্গে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে চুরি, মাদক ও দস্যুতাসহ একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

2 November 2026

সায়েদাবাদে অভিযানে ছয় ছিনতাইকারী গ্রেফতার

Spread the love
জনপ্রিয়
গ্রামীণফোনের ৯ মাসের মুনাফায় পতন, তৃতীয় প্রান্তিকে আয় অপরিবর্তিত

টানবাজারে বন্ডের কেমিক্যাল কালোবাজারি: গুদাম সিলগালা, জব্দ ৮১.৬ টন

সায়েদাবাদে অভিযানে ছয় ছিনতাইকারী গ্রেফতার

আপডেট সময় : ০৪:০৭:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬