১২:১৭ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরা-৪: জামায়াত এমপির ৫৭ বছরের ছোট দ্বিতীয় স্ত্রী

  • আপডেট সময় : ০১:১১:২০ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
  • 57

সাতক্ষীরা-৪: জামায়াত এমপির ৫৭ বছরের ছোট দ্বিতীয় স্ত্রী

সাতক্ষীরা-৪ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের সঙ্গে তার কথিত দ্বিতীয় স্ত্রী মরিয়মের একটি ব্যক্তিগত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে সমালোচনার ঝড় বইছে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পরপরই এমপি নজরুল দাবি করেছিলেন যে এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি করা হয়েছে। তবে একাধিক ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান ভিডিওটি আসল বলে নিশ্চিত করার কয়েক ঘণ্টার ব্যবধানে, এই জামায়াত নেতা ফেসবুক পোস্টের মাধ্যমে স্বীকার করেন যে ভিডিওতে থাকা নারী তার দ্বিতীয় স্ত্রী।

বিতর্কের মুখে এবার তাদের বয়সের বিশাল ব্যবধান ও বিয়ের তারিখ নিয়ে নতুন জটিলতা ও প্রশ্ন সামনে এসেছে। বিয়ের কাবিননামা অনুযায়ী, গাজী নজরুল ইসলামের জন্ম ১৯৫১ সালের ২১ মে এবং তার কথিত স্ত্রীর জন্ম ২০০৮ সালের ২২ মে। সেই হিসাবে তাদের দুজনের বয়সের ব্যবধান দাঁড়ায় ৫৭ বছর।

এছাড়া, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া মরিয়ম খাতুনের একটি বায়োডাটা নতুন সন্দেহের জন্ম দিয়েছে। গত ২২ জুন সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম নিজে যার ওপর ‘জোর সুপারিশ করছি’ লিখে স্বাক্ষর করেন, সেখানে মরিয়মের বৈবাহিক অবস্থা লেখা রয়েছে ‘অবিবাহিত’। যদি তাদের দাবি অনুযায়ী গত ১৭ জুন বিয়ে সম্পন্ন হয়ে থাকে, তবে ২২ জুনের বায়োডাটায় এমপি নিজে স্বাক্ষর করার সময় তাকে কেন ‘অবিবাহিত’ হিসেবে উল্লেখ করা হলো—তা নিয়ে এখন সর্বত্র ব্যাপক প্রশ্ন ও কৌতূহলের সৃষ্টি হয়েছে।

30 September 2026

Spread the love
জনপ্রিয়

ডিএমপি কমিশনারের সঙ্গে মার্কিন দূতাবাসের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

সাতক্ষীরা-৪: জামায়াত এমপির ৫৭ বছরের ছোট দ্বিতীয় স্ত্রী

আপডেট সময় : ০১:১১:২০ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬