হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৯৭ গ্রাম স্বর্ণালংকার, ৩টি আইফোন এবং ২টি ল্যাপটপসহ আবদুর রহমান (২২) নামের এক তরুণকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (১৩ এপিবিএন)। ধৃত ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, উদ্ধারকৃত মালামালসমূহ বিভিন্ন দেশ থেকে অজ্ঞাতনামা যাত্রীদের মাধ্যমে অবৈধভাবে চোরাচালানের উদ্দেশ্যে বাংলাদেশে আনা হয়েছিল। তিনি দীর্ঘদিন ধরে বিমানবন্দরে সক্রিয় একটি স্বর্ণ চোরাচালান সিন্ডিকেটের সঙ্গে যুক্ত এবং উদ্ধারকারী ‘রিসিভার’ হিসেবে কাজ করে আসছিলেন। এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে গত ২৪ আগস্ট ২০২৬ তারিখে বিমানবন্দর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
30 September 2026






















