০৪:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

লক্ষ্মীপুরের রামগঞ্জে ছাত্র হত্যা মামলায়: হল সুপারসহ গ্রেপ্তার ২

  • আপডেট সময় : ০৮:১১:২৬ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬
  • 111

লক্ষ্মীপুরে ছাত্র হত্যা মামলা: হল সুপারসহ গ্রেপ্তার ২

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগঞ্জে দেশজুড়ে আলোচিত অষ্টম শ্রেণির শিক্ষার্থী মেহেদী হাসান হত্যা মামলায় এক আবাসিক হল সুপারসহ দুইজনকে গ্রেপ্তার করেছে রামগঞ্জ থানা পুলিশ। সোমবার (২২ জুন) রামগঞ্জ থানার একটি চৌকস দল বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন— উপজেলার ফরিদ আহাম্মদ ভূঁইয়া একাডেমির আবাসিক হল সুপার ও সহকারী অধ্যাপক মো. শরীফুল ইসলাম (৪৮) এবং মামলার এজাহারভুক্ত সন্দিগ্ধ আসামি মো. সাজিদুল ইসলাম মজুমদার প্রকাশ মাহি (১৯)। গ্রেপ্তারের পর আজই তাদেরকে যথাযথ পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফিরোজ উদ্দীন চৌধুরীর সার্বিক দিকনির্দেশনায় এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আব্দুল জলিলের নেতৃত্বে এই বিশেষ অভিযানটি পরিচালিত হয়। অভিযানে অংশ নেন এসআই মো. সেলেমান, পিএসআই প্রান্ত ভঞ্জ, এএসআই মো. ইলিয়াছ এবং এএসআই মো. মহিউদ্দিনসহ পুলিশের একটি দল।

উল্লেখ্য, গত ১৬ জুন ফরিদ আহাম্মদ ভূঁইয়া একাডেমির আবাসিক হল থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থী মেহেদী হাসানের মরদেহ উদ্ধার করা হয়। এই নির্মম মৃত্যুর ঘটনায় নিহত শিক্ষার্থীর বাবা জিয়া উদ্দিন বাদী হয়ে একাডেমির অধ্যক্ষসহ ১৮ জনকে আসামি করে রামগঞ্জ থানায় একটি হত্যা মামলা (মামলা নং-১৩/১০৪, তারিখ: ১৮ জুন ২০২৬) দায়ের করেন। মেহেদী হাসান হত্যাকাণ্ডের এই ঘটনাটি স্থানীয় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি করেছে।

3 November 2026

লক্ষ্মীপুরের রামগঞ্জে ছাত্র হত্যা মামলায়: হল সুপারসহ গ্রেপ্তার ২

Spread the love
জনপ্রিয়
গ্রামীণফোনের ৯ মাসের মুনাফায় পতন, তৃতীয় প্রান্তিকে আয় অপরিবর্তিত

টানবাজারে বন্ডের কেমিক্যাল কালোবাজারি: গুদাম সিলগালা, জব্দ ৮১.৬ টন

লক্ষ্মীপুরের রামগঞ্জে ছাত্র হত্যা মামলায়: হল সুপারসহ গ্রেপ্তার ২

আপডেট সময় : ০৮:১১:২৬ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬