বঙ্গভবনে দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর: দেয়া হবে গার্ড অব অনারবাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ রোববার বেলা ১১টায় রাজধানীর মিন্টো রোডের বাসভবন থেকে বঙ্গভবনে যাবেন। শনিবার রাষ্ট্রপতির কার্যালয় সূত্রে জানা গেছে, বঙ্গভবনে পৌঁছানোর পর তাঁকে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করবে। দীর্ঘ ৩৫ বছর পর গত বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদে সরাসরি ভোটের মাধ্যমে তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হন। পরবর্তীতে শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের কাছে শপথ গ্রহণ করেন তিনি, যা পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। সবশেষ শনিবার সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন ও পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন নবনির্বাচিত রাষ্ট্রপতি।













