১২:২৮ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাণীনগরে কাটুন দেখানোর ছলে ৬ বছরের শিশুকে গণধ*র্ষণ, দুই কিশোর গ্রেফতার

রাণীনগরে কাটুন দেখানোর ছলে ৬ বছরের শিশুকে গণধর্ষণ, দুই কিশোর গ্রেফতার

নওগাঁর রাণীনগরে মোবাইল ফোনে কাটুন ভিডিও দেখানোর প্রলোভন দেখিয়ে ৬ বছরের এক শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগ উঠেছে। বুধবার (২৭ আগস্ট) বিকেলে উপজেলার লোহাচুড়া দক্ষিণপাড়া গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। ধর্ষণের শিকার শিশুটি বর্তমানে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে বুধবার রাতে রাণীনগর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর পরই পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত দুই অভিযুক্ত কিশোর—ইসতিয়াক (১৫) ও মারুফ (১৬)—কে গ্রেফতার করেছে। তারা উভয়ই লোহাচুড়া দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দা।

মামলার এজাহার থেকে জানা যায়, ঘটনার দিন বিকেল ৪টার দিকে শিশুটি খেলাধুলার জন্য অভিযুক্ত মারুফের বাড়িতে যায়। ওই সময় বাড়িতে মারুফ ও ইসতিয়াক ছাড়া অন্য কেউ ছিল না। এই সুযোগে ইসতিয়াক শিশুটিকে মোবাইলে কাটুন ভিডিও দেখানোর কথা বলে ফুসলিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। শিশুটি চিৎকার করার চেষ্টা করলে ইসতিয়াক তার মুখ চেপে ধরে এবং পরবর্তীতে মারুফও তাকে পালাক্রমে ধর্ষণ করে। শিশুটির মা এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে ধর্ষকদের কঠোর শাস্তির দাবি জানান। রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া মন্ডল জানিয়েছেন, মামলার পরপরই অভিযান চালিয়ে অভিযুক্ত দুই কিশোরকে গ্রেফতার করা হয়েছে এবং বৃহস্পতিবার তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

30 September 2026

রাণীনগরে কাটুন দেখানোর ছলে ৬ বছরের শিশুকে গণধ*র্ষণ, দুই কিশোর গ্রেফতার

Spread the love
জনপ্রিয়

ডিএমপি কমিশনারের সঙ্গে মার্কিন দূতাবাসের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

রাণীনগরে কাটুন দেখানোর ছলে ৬ বছরের শিশুকে গণধ*র্ষণ, দুই কিশোর গ্রেফতার

আপডেট সময় : ০৪:১৫:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬