১২:১৯ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাজারবাগে জানাজা শেষে অতিরিক্ত পুলিশ সুপার সাইফুলকে শ্রদ্ধা

রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে জানাজা শেষে অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিককে শ্রদ্ধা জানানো হয়েছে। কর্মক্ষেত্রে নিষ্ঠা ও সততার জন্য এ পুলিশ কর্মকর্তাকে স্মরণ করা হয়।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বাদ জোহর রাজারবাগ পুলিশ লাইন্সে এসআই শিরু মিয়া মিলনায়তনে এ পুলিশ সদস্যের জানাজা অনুষ্ঠিত হয়।

এদিন ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৫ বছর। তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যাসহ বহু আত্মীয়-স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন।

জানাজায় বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো.আলী হোসেন ফকিরসহ, ঢাকার পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান, পুলিশ কর্মকর্তা ও সদস্য এবং মরহুমের সহকর্মী ও আত্মীয়-স্বজন অংশ নেন।

জানাজা শেষে মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আইজিপি। পরে ডিএমপি, বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির পক্ষ থেকে ফুল দিয়ে মরহুমের প্রতি সম্মান প্রদর্শন করা হয়। তাকে অফিসিয়াল ফিউনারেল দেওয়া হয়।

মরহুমকে আগামীকাল শুক্রবার (২৪ জুলাই) বাদ জুমা তার গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

প্রসঙ্গত, মরহুম মোহাম্মদ সাইফুল মালিক ৩৪তম বিসিএস (পুলিশ) ব্যাচে ২০১৬ সালে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। কর্মজীবনে তিনি কুমিল্লা, ফেনী এবং সিআইডি হেডকোয়ার্টার্সে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি তার ওপর অর্পিত দায়িত্ব অত্যন্ত সততা, নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে পালন করেছেন।

তিনি ১৯৮১ সালে চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানার মুকিমাবাদ গ্রামে জন্মগ্রহণ করেন।

30 September 2026

Spread the love
ট্যাগ :
জনপ্রিয়

ডিএমপি কমিশনারের সঙ্গে মার্কিন দূতাবাসের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

রাজারবাগে জানাজা শেষে অতিরিক্ত পুলিশ সুপার সাইফুলকে শ্রদ্ধা

আপডেট সময় : ০৭:০৯:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬