০১:০৯ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বন ধ্বংসকারী এখন পরিবেশমন্ত্রী: আসিফ মাহমুদ

  • আপডেট সময় : ০৯:০৪:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬
  • 112

এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন, বনাঞ্চল ধ্বংস করে ইন্ডাস্ট্রি করার উদ্যোগ নেয়া ব্যক্তি আমাদের পরিবেশ মন্ত্রী। তাহলে আগামী পাঁচ বছরে পরিবেশের কি অবস্থা হবে তা এখান থেকেই অনুমান করা যায়। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজধানী ঢাকায় সাপ্তাহব্যাপী বৃক্ষ রোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচিতে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। সরকারের পরিবেশবিষয়ক অবস্থানের সমালোচনা করে তিনি বলেন, সরকারের পলিসিতে পরিবেশ প্রায়োরিটিতে নাই। এই সরকার কাজ না করলে, ৫ বছর পর যারা ক্ষমতায় আসবে এটা তাদের জন্য আরও ক্ষতি হয়ে যাবে। আসিফ মাহমুদ বলেন, রাজনৈতিক দল হিসেবে বড় কিছু করার সুযোগ না থাকলেও পরিবেশ বিষয়ে জনসচেতনতা তৈরির লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ সময় পরিবেশ সংরক্ষণে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান এবং পরিবেশ রক্ষায় নাগরিক সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান তিনি। সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ঢাকা উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব।

তিনি জানান, শনিবার থেকে আগামী ১২ জুন পর্যন্ত চলবে বৃক্ষ রোপন ও বৃক্ষ বিতরন কার্যক্রম। ঢাকার ২০টি স্কুলে ২০০ গাছ বিতরণ ও রোপন করা হবে। এছাড়া দখল, দুষণ ও দাহ রোধে আমাদের করনীয় নিয়ে একটি সেমিনারের আয়োজন করা হবে। সংবাদ সম্মেলনে এনসিপির যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিনসহ ঢাকা মহানগর উত্তরের নেতারা উপস্থিথ ছিলেন।

14 September 2026

বন ধ্বংসকারী এখন পরিবেশমন্ত্রী: আসিফ মাহমুদ

ট্যাগ :
জনপ্রিয়

স্পেনের বার্সেলোনায় শিবচর প্রবাসী ঐক্য পরিষদের বর্ণাঢ্য অভিষেক অনুষ্ঠানের আয়োজন

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)

বন ধ্বংসকারী এখন পরিবেশমন্ত্রী: আসিফ মাহমুদ

আপডেট সময় : ০৯:০৪:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬