মেহেরপুরের গাংনীতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৪৫ পিস ইয়াবাসহ মোঃ রনি মিয়া(২৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে এস আর বি-১২।
শুক্রবার সন্ধ্যায় উপজেলার চাঁদপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মোঃ রনি মিয়া গাংনী উপজেলার রাইপুর ইউনিয়নের চাঁদপুর গ্রামের মোঃ আব্বাস মিয়ার ছেলে।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭ টার সময় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন মেহেরপুরের সিপিসি-৩, এসআরবি-১২ এর সহকারী পুলিশ সুপার হান্নান হাওলাদার( ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার)।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে এস আর বি-১২ এর সিপিসি-৩, মেহেরপুর কোম্পানীর একটি দল মেহেরপুরের গাংনী উপজেলার আমতৈল ঈদগাহপাড়ায় মাদক বিরোধী অভিযান চালিয়ে মোঃ রনি মিয়াকে গ্রেফতার করা হয়।এসময় তার নিকট থেকে ৪৫ (পঁয়তাল্লিশ) পিচ ইয়াবা জব্দ করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় আসামী দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে নিজ এলাকা সহ আশপাশের বিভিন্ন এলাকায় মাদকের মাধ্যমে যুব সমাজকে ধ্বংস করে আসছে।
সহকারী পুলিশ সুপার হান্নান হাওলাদার জানান, গ্রেফতার রনি মিয়ার বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারনির ১০(ক) ধারায় মামলা মামলা দিয়ে গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।



















