১২:১৯ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪২৮ আসামি গ্রেফতার,৫০ মামলা

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪২৮ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ৫০ টি মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগে ২৮ জন, লালবাগ বিভাগে ৩৩ জন,ওয়ায়ী বিভাগে ৮৬ জন, মতিঝিল বিভাগে ৬৫ জন, তেজগাঁও বিভাগে ৪৫ জন, মিরপুর বিভাগে ৭০ জন, গুলশান বিভাগে ৩৯ জন ও উত্তরা বিভাগে ৬২ জনকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকালে তাদের হেফাজত থেকে ১৮ কেজি ২৫০ গ্রাম গাঁজা, ২,১২০ টি ইয়াবা, ৩৫৩ বোতল কফ সিরাপ (ফেন্সিডিল) ,৩ গ্রাম হেরোইন, ৮ টি মোবাইল, ১টি ক্যাপ, ১টি ব্যাগ, ১টি RAB আইডি কার্ড, ৩টি ওয়াকিটকি, ১০ টাকার নোট দিয়ে তৈরি ১টি ইয়াবা খাওয়ার পাইপ, ১টি ইয়াবা সেবনের ফয়েল পেপার (গলিত আলামতযুক্ত), ১টি কালো মাটির কলকি, ১টি লোহার তৈরি ধারালো কাটার, এক টুকরা কাঠ ও একটি গাড়ী উদ্ধার করা হয়।

তিনি জানায়,রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে ডিএমপির বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

30 September 2026

Spread the love
ট্যাগ :
জনপ্রিয়

ডিএমপি কমিশনারের সঙ্গে মার্কিন দূতাবাসের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪২৮ আসামি গ্রেফতার,৫০ মামলা

আপডেট সময় : ১২:৩৫:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬