০১:২১ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রমনা পার্কে অপহরণের চেষ্টাকালে স্কুলছাত্রী উদ্ধার,যুবক আটক

রাজধানীর রমনা পার্কে এক স্কুলছাত্রীকে অপহরণের চেষ্টাকালে এক যুবককে আটক আটক করেছে আনসার সদস্যরা। পরে অভিযুক্ত অপহরণকারীকে এবং উদ্ধার হওয়া স্কুলছাত্রীকে রমনা থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

শনিবার (৪ জুলাই) দুপুরে রমনা পার্কের কাকরাইল মসজিদ সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো.আশিকউজ্জামান এ তথ্য জানান

তিনি বলেন আজ দুপুর পৌনে একটার দিকে রমনা পার্কে যখন দর্শনার্থীদের ভিড় কিছুটা কম, তখন ১৫ বছর বয়সী এক কিশোরীর অস্বাভাবিক অবস্থা নজরে পড়ে পার্কের নিরাপত্তার দায়িত্বরত আনসার সদস্যদের। সুমাইয়া আক্তার নামের ঐ স্কুলছাত্রীর সাথে আল আমিন (২৬) নামের এক যুবকের আচরণ ও গতিবিধি সন্দেহজনক মনে হয় তাদের। পরিস্থিতি আঁচ করতে পেরে তৎক্ষণাৎ আনসার বাহিনীর এপিসি উজ্জ্বল, আনসার আশেক ইলাহী ও আনসার নুর ইসলাম সন্দেহভাজনকে আটক করে। আনসার সদস্যরা সন্দেহভাজন আল আমিনকে জিজ্ঞাসাবাদ শুরু করলে তিনি নিজেকে সাংবাদিক দাবি করেন। প্রমাণ হিসেবে দুটি পরিচয়পত্রও প্রদর্শন করেন। সেগুলো যাচাই করে ভুয়া দেখা যায়।

তিনি আরও বলেন, উদ্ধার হওয়া স্কুলছাত্রী সুমাইয়া ঢাকায় বসবাসকারী বিক্রমপুরের বাসিন্দা মো. সুজন মিয়ার মেয়ে। অভিযুক্ত আল আমিনের বাড়ি ভোলার চরফ্যাশনে, যার সঙ্গে ঐ ছাত্রীর কোনো পূর্বপরিচয় ছিল না। কিশোরী সুমাইয়াকে অপহরণের উদ্দেশ্যে আল আমিন তাকে আগেই কৌশলে চেতনানাশক পানীয় পান করিয়েছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়। পরে অভিযুক্ত অপহরণকারীকে এবং উদ্ধার হওয়া স্কুলছাত্রীকে রমনা থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

30 September 2026

Spread the love
ট্যাগ :
জনপ্রিয়

ডিএমপি কমিশনারের সঙ্গে মার্কিন দূতাবাসের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

রমনা পার্কে অপহরণের চেষ্টাকালে স্কুলছাত্রী উদ্ধার,যুবক আটক

আপডেট সময় : ০৮:৫৬:৩১ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬