০৯:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

যানজট ছাড়াতে গিয়ে ফতুল্লায় বিএনপি নেতাদের ওপর হামলা ও সদস্যপদ স্থগিত

  • রাহাদ হোসেন
  • আপডেট সময় : ০৪:২৬:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • 69

যানজট ছাড়াতে গিয়ে ফতুল্লায় বিএনপি নেতাদের ওপর হামলা, ভাঙচুর ও সদস্যপদ স্থগিত

নারায়ণগঞ্জের ফতুল্লায় যানজট নিরসন ও ট্রাকচালককে মারধরের প্রতিবাদ করতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার হয়েছেন ফতুল্লা থানা বিএনপির দুই শীর্ষ নেতা—সিনিয়র যুগ্ম সম্পাদক রুহুল আমিন শিকদার এবং সহ-সাধারণ সম্পাদক আনিছুর রহমান। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে ফতুল্লার রামারবাগ এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, ‘সুপার স্টার’ কোম্পানির একটি ট্রাকের ধাক্কায় স্থানীয় মোহনের বাড়ির সিঁড়ি ক্ষতিগ্রস্ত হলে মোহন ও আলতাফসহ কয়েকজন চালককে মারধর করে ট্রাকটি রাস্তার মাঝে দাঁড় করিয়ে রাখেন। ফলে তীব্র যানজটের সৃষ্টি হলে পথ অতিক্রমকালে বিএনপি নেতা রুহুল আমিন ও আনিছুর রহমান বিষয়টি নিয়ে কথা বলতে যান। এতে কথা কাটাকাটির একপর্যায়ে মোহন ও আলতাফসহ তাদের সহযোগীরা ওই দুই নেতার ওপর অতর্কিত হামলা চালিয়ে বেদম মারধর করে।

হামলার খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত দলীয় নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়ে হামলাকারীদের বাড়িতে গিয়ে দরজা-জানালা ভাঙচুর করে। এতে এলাকায় চরম উত্তেজনা দেখা দিলে ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী ও ফতুল্লা মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত দুই নেতা এটিকে পরিকল্পিত হত্যাচেষ্টা বলে দাবি করেন। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার দাবি তুলেছেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু এবং সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল বারী ভূঁইয়া। এছাড়া হামলায় সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় মোহন আহম্মেদ (মমিন)-এর দলীয় সদস্যপদ স্থগিত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

15 September 2026

যানজট ছাড়াতে গিয়ে ফতুল্লায় বিএনপি নেতাদের ওপর হামলা ও সদস্যপদ স্থগিত

জনপ্রিয়

ঢাকা স্টক এক্সচেঞ্জের এজিএম নাসির উদ্দিনের বিরুদ্ধে সাবেক নারী কর্মীর শ্লীলতাহানির মামলা

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)

যানজট ছাড়াতে গিয়ে ফতুল্লায় বিএনপি নেতাদের ওপর হামলা ও সদস্যপদ স্থগিত

আপডেট সময় : ০৪:২৬:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬