০৫:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মিরপুরে পোশাকশ্রমিকদের আন্দোলনে নিষিদ্ধ ছাত্রলীগের অনুপ্রবেশ ও সহিংসতা: ডিবি পুলিশের হাতে ১১ জন গ্রেপ্তার

  • আপডেট সময় : ০৩:০১:১১ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • 30

মিরপুরে পোশাকশ্রমিকদের আন্দোলনে নিষিদ্ধ ছাত্রলীগের অনুপ্রবেশ ও সহিংসতা: ডিবি পুলিশের হাতে ১১ জন গ্রেপ্তার

ন্যূনতম ৩০ হাজার টাকা মাসিক মজুরির দাবিতে রাজধানীর মিরপুর, সাভার ও গাজীপুরে পোশাকশ্রমিকেরা আন্দোলনে নেমেছেন। তবে এই আন্দোলনকে ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের অনুপ্রবেশ, নাশকতার চেষ্টা এবং সহিংসতায় উসকানি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বরিশাল, পটুয়াখালী, কক্সবাজার ও গাইবান্ধাসহ বিভিন্ন এলাকার আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ১১ জন তৃণমূল নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবি জানায়, ঢাকা-১৬ আসনের সাবেক এমপি ইলিয়াস উদ্দিন মোল্লার ভাগ্নে আলিফ মোল্লার মাধ্যমে বাইরের জেলাগুলো থেকে এসব নেতাকর্মীকে আনা হয়েছিল। এছাড়া পৃথক অভিযানে নাশকতার প্রস্তুতি নেওয়ার অভিযোগে আরও ১৭ জনকে আটক করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো তথ্য ও বিভিন্ন সূত্রের বরাতে জানা গেছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাজবুল ইসলাম নিজে শ্রমিক পরিচয় দিয়ে মিরপুরের আন্দোলনে সরাসরি নেতৃত্ব দিয়েছেন এবং ছবি পোস্ট করেছেন। প্রধানমন্ত্রী রাজনৈতিক সহকারী রাশেদ খাঁনও এক ফেসবুক পোস্টে অভিযোগ করেন যে, পোশাকশ্রমিক ছদ্মবেশে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা রাষ্ট্র অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে। ডিসেম্বরকে সামনে রেখে বড় ধরনের নাশকতার পরিকল্পনার অংশ হিসেবে এ আন্দোলনকে উসকে দেওয়া হচ্ছে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

রবিবার সকাল থেকে মিরপুর-১০, ১১ ও ১২ নম্বর এলাকায় শ্রমিকদের অবরোধ শুরু হলে একপর্যায়ে বেলা সাড়ে ১১টার দিকে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ বাঁধে। সংঘর্ষ চলাকালে পুলিশের গাড়িতে আগুন এবং পুলিশ বক্সে ভাঙচুর চালানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে। এতে প্রায় পাঁচ ঘণ্টা সড়ক বন্ধ থাকে, মেট্রোরেল স্টেশন সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় এবং তীব্র যানজটে জনভোগান্তি চরম আকার ধারণ করে। উল্লেখ্য, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ও নিবন্ধন স্থগিত করা হয় এবং ২০২৬ সালের এপ্রিলে এটি আইনি ভিত্তি পায়। পরবর্তীতে শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করেই দলটির নেতাকর্মীরা নতুন করে সংগঠিত হওয়ার চেষ্টা করছেন বলে ধারণা করা হচ্ছে।

3 November 2026

Spread the love
জনপ্রিয়
গ্রামীণফোনের ৯ মাসের মুনাফায় পতন, তৃতীয় প্রান্তিকে আয় অপরিবর্তিত

এলপিজি গ্যাসের মূল্যবৃদ্ধি: খালি সিলিন্ডার নিয়ে রাজপথে নামার হুঁশিয়ারি এনসিপির

মিরপুরে পোশাকশ্রমিকদের আন্দোলনে নিষিদ্ধ ছাত্রলীগের অনুপ্রবেশ ও সহিংসতা: ডিবি পুলিশের হাতে ১১ জন গ্রেপ্তার

আপডেট সময় : ০৩:০১:১১ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬