১২:১৮ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মিরপুর-১০ মেট্রোরেল এলাকায় হকার উচ্ছেদ, নিরাপত্তায় আনসারের সক্রিয় ভূমিকা

রাজধানীর মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন সংলগ্ন ফুটপথ ও প্রবেশপথ দখলমুক্ত রাখতে সমন্বিত উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। শুক্রবার (১০ জুলাই) সকাল ৯টা ২০ মিনিটের দিকে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)-এর ব্যবস্থাপনা পরিচালকের নির্দেশে তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো.আশিকউজ্জামান তথ্য জানান

তিনি বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আনসার ব্যাটালিয়নের ৩০ জন এবং তুরাগ থানাধীন ডিএমটিসিএল আনসার গার্ডের ৩০ জন অঙ্গীভূত আনসার সদস্য দায়িত্ব পালন করেন। পাশাপাশি বাংলাদেশ পুলিশ, র‍্যাব, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ঢাকা উত্তর সিটি করপোরেশন এবং ডিএমটিসিএলের সংশ্লিষ্ট কর্মকর্তারাও অংশ নেন।

অভিযান চলাকালে মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনসংলগ্ন ফুটপথে গড়ে ওঠা অবৈধ দোকান ও হকার উচ্ছেদ করা হয়। উচ্ছেদকৃত দোকানের বিভিন্ন মালামাল ঢাকা উত্তর সিটি করপোরেশন জব্দ করে।

এ সময় কয়েকজন ব্যক্তি অভিযানে বাধা দেওয়ার চেষ্টা করলে তিনজনকে আটক করে পুলিশ। তবে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত তৎপরতায় অভিযান শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

অভিযানের ফলে স্টেশন এলাকার ফুটপথ ও প্রবেশপথ দখলমুক্ত হওয়ায় প্রতিদিনের হাজারো মেট্রোরেল যাত্রী ও পথচারীর নিরাপদ এবং নির্বিঘ্ন চলাচল নিশ্চিত হবে। একই সঙ্গে গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা জোরদার এবং জনদুর্ভোগ কমাতেও এ অভিযান ইতিবাচক ভূমিকা রাখবে।

30 September 2026

Spread the love
ট্যাগ :
জনপ্রিয়

ডিএমপি কমিশনারের সঙ্গে মার্কিন দূতাবাসের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

মিরপুর-১০ মেট্রোরেল এলাকায় হকার উচ্ছেদ, নিরাপত্তায় আনসারের সক্রিয় ভূমিকা

আপডেট সময় : ০৩:০৯:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬