১২:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যবসায়ী নির্যাতনের ঘটনায় ‘ডি ডি-রেগ’-এর নিন্দা, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

  • আপডেট সময় : ০৫:২১:১৩ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬
  • 87

ব্যবসায়ী নির্যাতনের ঘটনায় ‘ডি ডি-রেগ’-এর নিন্দা, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

বরিশালে একজন ব্যবসায়ীর সঙ্গে ঘটে যাওয়া প্রচারিত ঘটনাটিকে অত্যন্ত উদ্বেগজনক ও নিন্দনীয় বলে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে ঢাকা বিভাগের সরকারি ও বেসরকারি পর্যায়ের আবাসন ব্যবসায়ীদের প্রতিনিধিত্বকারী সংগঠন ‘ঢাকা ডেভেলপারস এন্ড রিয়েল এস্টেট গ্রুপ (ডি ডি-রেগ)’। সংগঠনের সাধারণ সম্পাদক মোল্লা মোঃ সামির উল্লাহ বাবুল এক বিবৃতিতে জানান, যদি তদন্তে ঘটনার সত্যতা প্রমাণিত হয়, তবে এটি শুধু একজন ব্যবসায়ীর ওপর ব্যক্তিগত নির্যাতনের বিষয় নয়; বরং সমগ্র ব্যবসায়ী সমাজের নিরাপত্তা, আইনের শাসন এবং একটি নিরাপদ ব্যবসায়িক পরিবেশের ওপর এক গুরুতর আঘাত। কোনো নাগরিক বা ব্যবসায়ী যদি নিজ কর্মস্থলেও নিরাপত্তাহীনতায় ভোগেন, তবে তা রাষ্ট্রের জন্য অত্যন্ত উদ্বেগের বিষয় বলে মনে করে সংগঠনটি। একটি নিরাপদ, স্থিতিশীল ও ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে আইনের শাসনের কার্যকর প্রয়োগের কোনো বিকল্প নেই।

এই উদ্ভূত পরিস্থিতিতে, ঢাকা ডেভেলপারস এন্ড রিয়েল এস্টেট গ্রুপ (ডি ডি-রেগ)-এর পক্ষ থেকে ঘটনার একটি সম্পূর্ণ নিরপেক্ষ, সুষ্ঠু ও দ্রুত তদন্তের জোর দাবি জানানো হয়েছে। একই সঙ্গে, দোষী ব্যক্তি বা ব্যক্তিদের চিহ্নিত করে দেশের প্রচলিত আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করার আহ্বান জানানো হয়। ভুক্তভোগী ব্যবসায়ীর ন্যায়বিচার ও প্রয়োজনীয় আইনি সুরক্ষা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি বিশেষ তাগিদ দেওয়া হয়েছে। পরিশেষে, ব্যবসায়ীদের সম্মান, নিরাপত্তা ও সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে দ্রুত, কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করার জন্য উদাত্ত আহ্বান জানানো হয়েছে।

30 September 2026

Spread the love
জনপ্রিয়

ডিএমপি কমিশনারের সঙ্গে মার্কিন দূতাবাসের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

ব্যবসায়ী নির্যাতনের ঘটনায় ‘ডি ডি-রেগ’-এর নিন্দা, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

আপডেট সময় : ০৫:২১:১৩ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬