০৫:২১ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপ ফাইনালে হারের পর মেসির আবেগঘন বার্তা

  • আপডেট সময় : ০৪:২৯:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • 66

বিশ্বকাপ ফাইনালে হারের পর মেসির আবেগঘন বার্তা

বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের ব্যবধানে হেরে শিরোপা হাতছাড়া হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি আবেগঘন বার্তা দিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। সেখানে তিনি উল্লেখ করেন, এই পরাজয়ের যন্ত্রণা অত্যন্ত গভীর এবং এর ক্ষত শুকাতে দীর্ঘ সময় লাগবে, তবুও তিনি ভালো স্মৃতিগুলোকেই আঁকড়ে ধরে রাখতে চান। পুরো টুর্নামেন্টে আর্জেন্টিনার লড়াই, কঠিন পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ানোর মানসিকতা এবং সমর্থকদের অবিচল ভালোবাসা তার মনে চিরকাল অমলিন থাকবে বলে জানান মেসি। যে ম্যাচগুলোতে দল সবটুকু উজাড় করে দিয়ে ঘুরে দাঁড়িয়েছে, সেগুলোর স্মৃতি বিশেষভবে উল্লেখ করে তিনি বলেন, একটি পুরো দেশের সমর্থন এবং দলের কঠোর পরিশ্রম ও প্রচেষ্টা তাদের আবারও বিশ্বের সেরাদের কাতারে নিয়ে এসেছে।

ফাইনালে পরাজিত হলেও আর্জেন্টিনা দলের অর্জনকে কোনোভাবেই ছোট করে দেখার সুযোগ নেই বলে মনে করেন মেসি। টানা দুটি বিশ্বকাপের ফাইনালে পৌঁছানোকে একটি অনেক বড় সাফল্য হিসেবে আখ্যা দিয়ে তিনি লিখেন, বর্তমান অর্জনের সঠিক মূল্যায়ন করা কঠিন হলেও এই দলটির টানা দুটি ফাইনাল খেলা বিরাট ব্যাপার। এছাড়া, বিশ্বকাপজুড়ে দেশের মানুষের ভালোবাসা ও বার্তার জন্য হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, এই সমর্থনের বদৌলতেই তারা জাতি হিসেবে আবারও একত্রিত হতে পেরেছেন এবং আর্জেন্টাইন হওয়ার গর্ব ভাগ করে নিয়েছেন। নিজেদের স্বপ্নভঙ্গের বেদনার মাঝেও প্রতিপক্ষকে সম্মান জানিয়ে সংক্ষিপ্ত এক বাক্যে নতুন বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকেও অভিনন্দন জানান তিনি।

৩৯ বছর বয়সেও টুর্নামেন্টজুড়ে মেসির পারফরম্যান্স ছিল এক কথায় অসাধারণ। তিনি একাই টুর্নামেন্টে ৮টি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ৪টি গোল। সব মিলিয়ে বিশ্বকাপ ক্যারিয়ারে তার নামের পাশে যুক্ত হয়েছে ২১টি গোল ও ১২টি অ্যাসিস্ট। ব্যক্তিগত নৈপুণ্যে উজ্জ্বল হলেও শেষ পর্যন্ত আরেকটি বিশ্বকাপ ট্রফি ছোঁয়ার স্বপ্ন অপূর্ণই থেকে যায় তার। নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে বাঁশি বাজার পর মাঠজুড়ে হতাশা আর অপূর্ণতার ছায়া নেমে এলেও, মেসির দেওয়া বার্তায় ফুটে উঠেছে পরাজয় মেনে নেওয়ার দারুণ মানসিকতা, সতীর্থদের প্রতি গর্ব, সমর্থকদের প্রতি ভালোবাসা এবং প্রতিপক্ষের সাফল্যকে সম্মান জানানোর অনন্য এক ক্রীড়াসুলভ দৃষ্টান্ত।

30 September 2026

Spread the love
জনপ্রিয়

ডিএমপি কমিশনারের সঙ্গে মার্কিন দূতাবাসের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

বিশ্বকাপ ফাইনালে হারের পর মেসির আবেগঘন বার্তা

আপডেট সময় : ০৪:২৯:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬