১১:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিএসইসির নতুন কমিশনার হোসেন সাদাত

  • আপডেট সময় : ০১:৪৫:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
  • 50

বিএসইসির নতুন কমিশনার হোসেন সাদাত

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন হোসেন সাদাত। মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। উপসচিব ফারজানা জাহান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩-এর ধারা ৫ অনুযায়ী অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী চার বছরের জন্য তাঁকে এ পদে নিয়োগ দেওয়া হলো। তাঁর বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা সরকারের সাথে সম্পাদিত চুক্তির মাধ্যমে নির্ধারিত হবে।

নবনিযুক্ত কমিশনার হোসেন সাদাতের কর্পোরেট খাতে প্রায় তিন দশকের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। তিনি নীতিনির্ধারণী কৌশল, কর্পোরেট গভর্নেন্স, টেকসই উন্নয়ন, আর্থিক ব্যবস্থাপনা এবং কৌশলগত যোগাযোগ বিষয়ে বিশেষ দক্ষতা অর্জন করেছেন। কর্মজীবনে তিনি গ্রামীণফোন লিমিটেড, শেল অয়েল অ্যান্ড গ্যাস, কেয়ার্ন এনার্জি পিএলসি এবং কেপিএমজি রহমান রহমান হক-এর মতো স্বনামধন্য প্রতিষ্ঠানে বিভিন্ন উচ্চপদে দায়িত্ব পালন করেছেন। এছাড়া বর্তমানে তিনি ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারীজ অব বাংলাদেশ (আইসিএসবি)-এর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।

1 October 2026

বিএসইসির নতুন কমিশনার হোসেন সাদাত

Spread the love

রাজধানীতে পুলিশের সাঁড়াশি অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৩৯

বিএসইসির নতুন কমিশনার হোসেন সাদাত

আপডেট সময় : ০১:৪৫:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬