০৯:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাসে ওঠার সময় মোবাইল ছিনতাই, ট্রাফিক পুলিশের তৎপরতায় আটক ছিনতাইকারী

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বাসে ওঠার সময় এক যাত্রীর পকেট থেকে মোবাইল ফোন ছিনিয়ে পালানোর সময় এক ছিনতাইকারীকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ওয়ারী ট্রাফিক বিভাগের পুলিশ সদস্যরা।

মঙ্গলবার (০৬ অক্টোবর ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।

আটককৃত ব্যক্তির নাম-মো. মুজাহিদ (২০)।

ওয়ারী ট্রাফিক বিভাগের বরাত দিয়ে আকতার হোসেন বলেন, গতকাল সোমবার (৫ অক্টোবর) রাতে যাত্রাবাড়ী এলাকায় দায়িত্ব পালন করছিলেন সার্জেন্ট মো.ফজলে রাব্বি ও কনস্টেবল মো. রবিউল। এ সময় আমিনুল ইসলাম নামে এক ব্যক্তি বাসে ওঠার সময় তার পকেট থেকে মোবাইল ফোন নিয়ে এক ব্যক্তি দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ভুক্তভোগীর চিৎকার শুনে কর্তব্যরত পুলিশ সদস্যরা ধাওয়া করে ওই ব্যক্তিকে আটক করেন। আটকের পর মুজাহিদের কাছ থেকে ছিনতাইকৃত মোবাইল ফোনটি উদ্ধার করা হয়।

আটককৃত মুজাহিদকে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

6 October 2026

Spread the love
ট্যাগ :
জনপ্রিয়

বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ গ্রেফতার দুই অস্ত্রধারী

বাসে ওঠার সময় মোবাইল ছিনতাই, ট্রাফিক পুলিশের তৎপরতায় আটক ছিনতাইকারী

আপডেট সময় : ০৯:০১:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬