১২:৫১ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাল্যবিবাহ থেকে সাইবার নিরাপত্তা—শিক্ষার্থীদের সচেতন করতে পুলিশের বিশেষ কর্মশালা

বাল্যবিবাহ, যৌতুক, ইভটিজিং, আত্মহত্যা, মাদক, সাইবার অপরাধ ও সড়ক নিরাপত্তাসহ বিভিন্ন সামাজিক ও আইনগত বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করতে চাঁপাইনবাবগঞ্জে বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) চাঁপাইনবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে সদর মডেল থানা ও ট্রাফিক পুলিশের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস।

কর্মশালায় শিক্ষার্থীদের উদ্দেশে পুলিশ সুপার বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের সচেতন নাগরিক। বাল্যবিবাহ শুধু একটি সামাজিক সমস্যা নয়, এটি আইনত দণ্ডনীয় অপরাধ। প্রচলিত আইন অনুযায়ী ১৮ বছরের নিচে মেয়েদের এবং ২১ বছরের নিচে ছেলেদের বিয়ে নিষিদ্ধ। বাল্যবিবাহের কারণে শিক্ষাজীবন ব্যাহত হওয়ার পাশাপাশি স্বাস্থ্যঝুঁকি ও পারিবারিক নানা জটিলতা তৈরি হতে পারে। কোথাও বাল্যবিবাহের ঘটনা ঘটতে দেখলে ৯৯৯ অথবা নিকটস্থ থানায় জানানোর পরামর্শ দেন তিনি।

আত্মহত্যা প্রসঙ্গে পুলিশ সুপার বলেন, জীবন অমূল্য। পরীক্ষায় খারাপ ফল, পারিবারিক চাপ, ইভটিজিং কিংবা কোনো ধরনের মানসিক কষ্টই জীবনের চেয়ে বড় নয়। হতাশা বা মানসিক চাপে পড়লে পরিবার, শিক্ষক, বন্ধু কিংবা পুলিশের সঙ্গে কথা বলতে হবে। আত্মহত্যা কোনো সমস্যার সমাধান নয়।

বর্তমান সময়ে সাইবার নিরাপত্তার গুরুত্ব তুলে ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্কতা, ব্যক্তিগত তথ্য সুরক্ষা এবং ডিজিটাল প্রতারণা থেকে নিরাপদ থাকার বিভিন্ন কৌশল নিয়েও শিক্ষার্থীদের ধারণা দেওয়া হয়।

এ সময় সড়কে নিরাপদ চলাচলের জন্য ট্রাফিক আইন মেনে চলার ওপরও গুরুত্ব দেওয়া হয়। জেব্রা ক্রসিং, ফুটওভার ব্রিজ ও ট্রাফিক সিগন্যালের যথাযথ ব্যবহারসহ সড়কে চলাচলের প্রয়োজনীয় নিয়ম-কানুন সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করা হয়।

কর্মশালায় শিক্ষার্থীদের মধ্যে সততা, নৈতিকতা ও আত্মবিশ্বাস বাড়াতে পুলিশের ‘সততা স্টোর’ সম্পর্কেও ধারণা দেওয়া হয়। পাশাপাশি মাদক ও ধূমপানের ক্ষতিকর দিক, যৌতুক, ইভটিজিং, ব্যাড টাচ, প্রতারণা এবং সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার নিয়েও আলোচনা করা হয়।

কর্মশালায় শিক্ষার্থীরা বিভিন্ন বিষয়ে প্রশ্ন তুলে ধরেন এবং পুলিশ কর্মকর্তারা সেগুলোর উত্তর দেন। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সঠিক উত্তরদাতাদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে এএসপি (প্রবিঃ) মোঃ জিয়াউর রহমান, সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ একরামুল হোসাইন, ট্রাফিক ইন্সপেক্টর মোঃ শফিকুল আলম, ট্রাফিক পুলিশের সদস্য, চাঁপাইনবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষক উপস্থিত ছিলেন।

কর্মশালায় শিক্ষার্থীদের মধ্যে একটি সচেতনতার বার্তা তুলে ধরা হয়—“আইন মেনে চলবো, নিরাপদ জীবন গড়বো—সচেতন নাগরিক হবো।”

30 September 2026

Spread the love
জনপ্রিয়

ডিএমপি কমিশনারের সঙ্গে মার্কিন দূতাবাসের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

বাল্যবিবাহ থেকে সাইবার নিরাপত্তা—শিক্ষার্থীদের সচেতন করতে পুলিশের বিশেষ কর্মশালা

আপডেট সময় : ১২:৩৭:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬