১১:৪৬ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশি সমর্থকদের উন্মাদনায় মুগ্ধ মার্টিনেজ

  • আপডেট সময় : ০২:৪৩:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
  • 87

বাংলাদেশি সমর্থকদের উন্মাদনায় মুগ্ধ মার্টিনেজ

ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ না থাকলেও ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত এই টুর্নামেন্টকে কেন্দ্র করে দেশের ফুটবল ভক্তদের উন্মাদনার কোনো কমতি থাকে না। এই ফুটবল উত্তেজনার সিংহভাগ জুড়ে রয়েছে লাতিন আমেরিকার দুই পরাশক্তি, যার অন্যতম আর্জেন্টিনা। কথিত আছে, ভৌগোলিক দূরত্ব হাজার মাইল হলেও আর্জেন্টিনার বাইরে দলটির সবচেয়ে বড় সমর্থক গোষ্ঠী রয়েছে এই বাংলাদেশেই। বর্তমান ডিজিটাল দুনিয়ার কল্যাণে বাংলাদেশি সমর্থকদের এই বাঁধভাঙা উল্লাসের খবর এখন বিশ্ববাসী তো বটেই, খোদ লিওনেল মেসিরাও খুব ভালোভাবেই জানেন। এমনকি গত বিশ্বকাপ চলাকালীন খোদ আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনিও বাংলাদেশকে নিয়ে কথা বলেছিলেন।

এবার বাংলাদেশের ফুটবল ভক্তদের প্রতি নিজের মুগ্ধতা ও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। জর্ডানকে ৩-১ গোলে হারিয়ে গ্রুপপর্বে অপরাজেয় থেকে বিশ্বকাপের নকআউটে পৌঁছানোর পর, মিক্সড জোনে বাংলাদেশ প্রসঙ্গে তার কাছে জানতে চাওয়া হলে তিনি ভক্তদের নিরাশ করেননি। এ দেশের মানুষের অকুণ্ঠ সমর্থনের কথা উল্লেখ করে মার্টিনেজ বলেন, “বাংলাদেশের সমর্থকদের আমি ভালোবাসি। এই দেশটিকে আমি ভালোবাসি। আমি জানি তারা আমাদের জন্য কতটা পাগল। সেখানে যাওয়ার অভিজ্ঞতা থেকে এটা বলতে পারি যে, আমার মনে হয় কোনো না কোনোভাবে তারা সবাই আর্জেন্টাইন।”

উল্লেখ্য, ২০২২ সালে কাতারে বিশ্বকাপ শিরোপা জয়ের এক বছর পর একটি সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে এসেছিলেন এমিলিয়ানো মার্টিনেজ। সে সময়ই এ দেশের মানুষের আর্জেন্টিনা ফুটবল দলের প্রতি অবিশ্বাস্য উন্মাদনা ও ভালোবাসা স্বচক্ষে দেখার সুযোগ হয়েছিল এই তারকা গোলরক্ষকের।

2 November 2026

Spread the love
জনপ্রিয়
গ্রামীণফোনের ৯ মাসের মুনাফায় পতন, তৃতীয় প্রান্তিকে আয় অপরিবর্তিত

টানবাজারে বন্ডের কেমিক্যাল কালোবাজারি: গুদাম সিলগালা, জব্দ ৮১.৬ টন

বাংলাদেশি সমর্থকদের উন্মাদনায় মুগ্ধ মার্টিনেজ

আপডেট সময় : ০২:৪৩:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬