১২:১৮ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বন্যাদুর্গতদের জন্য কোস্ট গার্ডের মানবিক উদ্যোগ, বাঁশখালীতে চিকিৎসাসেবা

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য বিশেষ মেডিকেল ক্যাম্প পরিচালনা করে ৬৭৬ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বুধবার (১৫ জুলাই) সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত কোস্ট গার্ড পূর্ব জোনের ব্যবস্থাপনায় বাঁশখালী থানার শেখেরখীল-১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

বুধবার রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলের মানুষের কল্যাণে নিয়মিত মানবিক কার্যক্রমের অংশ হিসেবে কোস্ট গার্ড বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়ে আসছে। সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবার বিষয়টি বিবেচনায় নিয়ে এ বিশেষ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

তিনি জানান, ক্যাম্পে ৬৭৬ জন বন্যার্তকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়ার পাশাপাশি তাদের মধ্যে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়েছে।

কোস্ট গার্ড জানিয়েছে, উপকূলীয় ও দুর্যোগপ্রবণ এলাকার মানুষের কল্যাণে ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

30 September 2026

Spread the love
ট্যাগ :
জনপ্রিয়

ডিএমপি কমিশনারের সঙ্গে মার্কিন দূতাবাসের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

বন্যাদুর্গতদের জন্য কোস্ট গার্ডের মানবিক উদ্যোগ, বাঁশখালীতে চিকিৎসাসেবা

আপডেট সময় : ১০:২৫:১৯ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬