০১:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশ অপরাধীদের গ্রেফতার করতে পারেনি, ছয় মাসে এমন ঘটনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

রংপুরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় যৌক্তিক সময়ের মধ্যে অপরাধীদের গ্রেফতার করা হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

আজ বুধবার (২৬ আগস্ট) পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিএনপির আয়োজিত দোয়া মাহফিলে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সরকারের ছয় মাস অতিবাহিত হয়েছে। দায়িত্ব নেওয়ার পর এমন একটি ঘটনাও নেই—কোনো অপরাধ সংঘটিত হওয়ার পরপরই পুলিশ অপরাধীদের গ্রেফতার করতে পারেনি। একটি ঘটনাও নেই। এটাই বর্তমান সরকারের কৃতিত্ব।’

তিনি বলেন, ‘রামিসা হত্যা থেকে শুরু করে অনেক অপরাধের বিচার দ্রুত সম্পন্ন হয়েছে। এত অল্প সময়ে এর চেয়ে বেশি কিছু আশা করা উচিত হবে না।’

আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘রাতারাতি বৈপ্লবিক পরিবর্তন আশা করি না। তবে আইনশৃঙ্খলা বাহিনীকে এমন জায়গায় নিয়ে যাওয়া হবে, যারা জনপ্রত্যাশা পূরণে সক্ষম হবে।’

পুলিশ বাহিনীকে আরও শৃঙ্খলিত করার উদ্যোগের কথা জানিয়ে তিনি বলেন, ‘পুলিশ বাহিনীকে শৃঙ্খলিত বাহিনীতে রূপান্তর করা হবে।’

30 September 2026

Spread the love
ট্যাগ :
জনপ্রিয়

ডিএমপি কমিশনারের সঙ্গে মার্কিন দূতাবাসের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

পুলিশ অপরাধীদের গ্রেফতার করতে পারেনি, ছয় মাসে এমন ঘটনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ০২:৫৬:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬