১২:২০ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পরিত্যক্ত বাড়িতে রশিতে ঝুলছিল আজিমের মরদেহ, তদন্তে পুলিশ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একটি পরিত্যক্ত বাড়ি থেকে মো. আজিম (৪৫) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে শিবগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাগানটুলি এলাকার একটি পরিত্যক্ত বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আজিম বাগানটুলি এলাকার মৃত খলিলুর রহমানের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে এশার নামাজের সময় বাড়ি থেকে বের হন আজিম। এরপর আর বাড়িতে ফেরেননি তিনি। রাত গভীর হলে তার স্ত্রী পপিয়ারা বেগম মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেন। তবে ফোনটি বন্ধ পাওয়া যায়। পরে পরিবারের সদস্যরা আশপাশের বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

বৃহস্পতিবার সকালে স্থানীয় এক যুবক সোহান প্রাইভেট পড়া শেষে বাড়ি ফেরার পথে মজনুর পরিত্যক্ত বাড়ির ভেতরে আজিমকে গলায় রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। বিষয়টি তিনি দ্রুত আজিমের পরিবারের সদস্যদের জানান। খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

শিবগঞ্জ থানার ইনচার্জ (ওসি) মো. মতিউর রহমান জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা (ইউডি) করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

30 September 2026

Spread the love
জনপ্রিয়

ডিএমপি কমিশনারের সঙ্গে মার্কিন দূতাবাসের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

পরিত্যক্ত বাড়িতে রশিতে ঝুলছিল আজিমের মরদেহ, তদন্তে পুলিশ

আপডেট সময় : ১২:০০:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬