০১:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নিরাপত্তা রক্ষায় রাজধানীতে বিজিবি মোতায়েন, প্রস্তুত অতিরিক্ত সদস্যও

  • আপডেট সময় : ০৩:৫৯:১৩ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
  • 107

দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) বিজিবির জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা শহরের ধানমন্ডি, শাহবাগ, আবরার ফাহাদ এভিনিউ, বাংলামোটর, কারওয়ান বাজার, শেরেবাংলা নগর ও মহাখালীসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টে ইতিমধ্যেই বিজিবি সদস্যরা অবস্থান নিয়েছেন।

এর আগে সোমবার (২২ জুন) সন্ধ্যায় বিজিবি সদর দপ্তর থেকে প্রকাশিত অপর এক বিজ্ঞপ্তিতে দেশের আরও পাঁচটি জেলায় বিজিবি মোতায়েনের ঘোষণা দেওয়া হয়েছিল। জেলাগুলো হলো— কক্সবাজার, মাদারীপুর, শেরপুর, গাজীপুর এবং মৌলভীবাজার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে দেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং যেকোনো ধরনের সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় এই বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে বাহিনীর পক্ষ থেকে জানানো হয়।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় সাধন করে সোমবার সন্ধ্যা থেকেই বিজিবি সদস্যরা মাঠে কাজ শুরু করেছেন, যা আগামী ৩০ জুন পর্যন্ত অব্যাহত থাকবে। এছাড়া দেশের অন্য যেকোনো জেলায় জরুরি পরিস্থিতির সৃষ্টি হলে তা সামাল দিতে এবং দ্রুত মোতায়েনের জন্য বিজিবির অতিরিক্ত সদস্যদের প্রস্তুত রাখা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

30 September 2026

নিরাপত্তা রক্ষায় রাজধানীতে বিজিবি মোতায়েন, প্রস্তুত অতিরিক্ত সদস্যও

Spread the love
জনপ্রিয়

ডিএমপি কমিশনারের সঙ্গে মার্কিন দূতাবাসের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

নিরাপত্তা রক্ষায় রাজধানীতে বিজিবি মোতায়েন, প্রস্তুত অতিরিক্ত সদস্যও

আপডেট সময় : ০৩:৫৯:১৩ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬