১২:১৭ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নাগরিক সংকট দূর করতে ঐক্যের ডাক দিলেন জামায়াত আমির

  • আপডেট সময় : ০১:২৩:৩৬ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
  • 152

নাগরিক সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ ও সচেতনতার আহ্বান জামায়াত আমিরের

রাজধানীর শেওরাপাড়ায় ডেঙ্গু প্রতিরোধ, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও নাগরিক সমস্যা সমাধান অভিযান শেষে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান নাগরিক সমস্যা দূরীকরণে শুধু সরকারের ওপর নির্ভর না করে সবাইকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি উল্লেখ করেন, পানি, গ্যাস ও জলাবদ্ধতার মতো অনেক সমস্যার পেছনে নাগরিকদের অসচেতনতাও বহুলাংশে দায়ী। উদাহরণস্বরূপ তিনি বলেন, আমরা প্রায়শই নিজেদের বর্জ্য ড্রেনে ফেলে দিই, অথচ সরকারের পক্ষে প্রতিদিন ড্রেন পরিষ্কার করা সম্ভব নয়। তাই সরকারের পরিষ্কার করে দেওয়া ড্রেন বা অবকাঠামো রক্ষা করার দায়িত্ব নাগরিকদেরই নিতে হবে। একই সঙ্গে তিনি বর্জ্য ড্রেনে ফেলে জলাবদ্ধতা সৃষ্টি করা থেকে বিরত থাকার জন্য সবার প্রতি উদাত্ত আহ্বান জানান।

বিদ্যুৎ সংকট নিরসনে বর্তমান সরকার আন্তরিকভাবে কাজ করছে উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, সরকার, বিরোধী দল ও সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই এসব সমস্যার দ্রুত সমাধান সম্ভব। এর পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে পুলিশকে সহযোগিতা করা এবং পরিবার থেকেই সন্তানদের চলাফেরা ও সঙ্গী সম্পর্কে সচেতন থাকার জন্য তিনি অভিভাবকদের পরামর্শ দেন। অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জামায়াত আমিরের এই ভূমিকার ভূয়সী প্রশংসা করে বলেন, ইতোপূর্বে উনার মতো এমন দূরদর্শী নেতা সংসদে ছিল কি না, তা তাঁর জানা নেই। নিজ এলাকার দায়িত্বও তিনি প্রধানমন্ত্রীর হাতে তুলে দিয়েছেন।

30 September 2026

নাগরিক সংকট দূর করতে ঐক্যের ডাক দিলেন জামায়াত আমির

Spread the love
জনপ্রিয়

ডিএমপি কমিশনারের সঙ্গে মার্কিন দূতাবাসের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

নাগরিক সংকট দূর করতে ঐক্যের ডাক দিলেন জামায়াত আমির

আপডেট সময় : ০১:২৩:৩৬ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬