রাজধানীর ধানমন্ডি লেক থেকে এক ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত ব্যক্তির নাম– মো. জাভেদ আহম্মেদ (৫১)। তিনি বসুন্ধরা আবাসিক এলাকার আই ব্লকে বসবাস করতেন।
মঙ্গলবার সকাল ৬টা ৪০ মিনিটের দিকে ধানমন্ডি লেকের পাড়ে আবেশ অ্যান্ড রেস্টুরেন্টের ৭ নম্বর শাখার পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম জানান, খবর পেয়ে ধানমন্ডি থানার এসআই গফুরের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। আইনি প্রক্রিয়া শেষে লাশটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।
তবে জাভেদ আহম্মেদের মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ বিষয়ে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
30 September 2026






















