০৩:৩০ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্দান্ত গোল মেসির ২০০তম ম্যাচে আর্জেন্টিনার জয়রথ

  • Md.Rasel Khan
  • আপডেট সময় : ০৫:৩৬:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
  • 94

মেসির ২০০তম ম্যাচে আর্জেন্টিনার জয়রথ: আলজেরিয়াকে হারিয়ে শুভসূচনা বিশ্বচ্যাম্পিয়নদের

রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ আসর খেলতে নেমে শুরুতেই নিজের জাত চেনালেন বিশ্বজয়ী অধিনায়ক লিওনেল মেসি। ম্যাচের মাত্র পঞ্চম মিনিটেই জালের দেখা পেয়েছিলেন তিনি, তবে অফসাইডের কারণে সেই উদযাপন টেকেনি বেশিক্ষণ। অবশ্য গোলবঞ্চিত হয়ে আলবিসেলেস্তেদের বেশিক্ষণ অপেক্ষাও করতে হয়নি। ম্যাচের ১৬ মিনিটে বক্সের বাইরে থেকে নেওয়া এক দুর্দান্ত শটে আর্জেন্টিনাকে লিড এনে দেন এই মহাতারকা। কানসাস সিটিতে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা ও আলজেরিয়া। শুরু থেকেই দুই দলের আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচটি জমে উঠলেও, শেষ পর্যন্ত নিজের ২০০তম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামা মেসির চিরচেনা বাঁ পায়ের জাদুই ব্যবধান গড়ে দেয়।

মাঝমাঠ থেকে রদ্রিগো ডি পলের বাড়িয়ে দেওয়া বল ধরে কিছুটা এগিয়ে যান মেসি। এরপর প্রায় ২৫ গজ দূর থেকে তাঁর নেওয়া জোরালো শট আলজেরিয়ার গোলরক্ষক ও জিনেদিন জিদানের পুত্র লুকা জিদানের হাত ছুঁয়ে জালে জড়ায়। এই ম্যাচে আর্জেন্টিনার একাদশে ছিলেন এমিলিয়ানো মার্টিনেজ, নাহুয়েল মলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, ফাকুন্দো মেদিনা, রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, থিয়াগো আলমাদা, লিওনেল মেসি ও লাউতারো মার্টিনেজ। অন্যদিকে আলজেরিয়ার হয়ে মাঠে নেমেছিলেন লুকা জিদান, রাফিক বেলঘালি, আইসা মান্দি, রামি বেনসেবাইনি, রায়ান আইত-নৌরি, হিচাম বৌদাউই, ইব্রাহিম মাজা, নাবিল বেনতালেব, আনিস হাজ মৌসা, আমিন গুইরি ও ফারেস শাইবি।

14 September 2026

দুর্দান্ত গোল মেসির ২০০তম ম্যাচে আর্জেন্টিনার জয়রথ

জনপ্রিয়

হাম-রুবেলা টিকাদানে অভূতপূর্ব সাফল্য: পাঁচ মাসে টিকা পেল পৌনে দুই কোটির বেশি শিশু

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)

দুর্দান্ত গোল মেসির ২০০তম ম্যাচে আর্জেন্টিনার জয়রথ

আপডেট সময় : ০৫:৩৬:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬