০৪:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্গাপূজার নিরাপত্তা প্রস্তুতি দেখতে পূজামণ্ডপে আনসার মহাপরিচালক

শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা প্রস্তুতি সরেজমিনে তদারকি করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। এ সময় তিনি নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সদস্যদের সর্বোচ্চ সতর্কতা, পেশাদারত্ব ও শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের নির্দেশ দেন।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাজধানীর ধানমন্ডি সার্বজনীন পূজা উদ্‌যাপন কমিটির পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব নির্দেশনা দেন। এ সময় তিনি মণ্ডপের নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করেন এবং দায়িত্ব পালনরত আনসার-ভিডিপি সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।

মহাপরিচালক বলেন, এবারের দুর্গাপূজার নিরাপত্তাব্যবস্থায় আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা হয়েছে। ‘শারদীয় সুরক্ষা অ্যাপের’ মাধ্যমে দায়িত্বে নিয়োজিত সদস্যদের প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনার আওতায় আনা হয়েছে। এর ফলে মাঠপর্যায়ের পরিস্থিতি পর্যবেক্ষণ, তথ্য আদান-প্রদান এবং দ্রুত সমন্বিত পদক্ষেপ নেওয়া সহজ হবে।

যেকোনো ধরনের নাশকতা, অপ্রীতিকর ঘটনা ও বিশৃঙ্খলা প্রতিরোধে সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি। পাশাপাশি পূজার সময় নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন ও সহযোগিতামূলক ভূমিকা পালনের ওপর গুরুত্ব দেন।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সারা দেশে দুই লাখের বেশি প্রশিক্ষিত আনসার-ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে। এ ছাড়া জরুরি পরিস্থিতি মোকাবিলায় আনসার ব্যাটালিয়নের ১০৪টি স্ট্রাইকিং টিম টহলে থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পূজামণ্ডপের গুরুত্ব ও সংবেদনশীলতা বিবেচনায় নিয়ে নিরাপত্তাব্যবস্থা সাজানো হয়েছে। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আধুনিক প্রযুক্তি, ডিজিটাল নজরদারি ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ের মাধ্যমে নিরাপত্তার দায়িত্ব পালন করছেন বাহিনীর সদস্যরা।

ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপনে সংশ্লিষ্ট প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদ্‌যাপন কমিটি ও সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

16 October 2026

Spread the love
ট্যাগ :
জনপ্রিয়

দুর্গাপূজার নিরাপত্তায় ৬ হাজারের বেশি এসআরবি সদস্য, প্রতিদিন দায়িত্ব পালনে প্রায় ২৫০০: ডিজি

দুর্গাপূজার নিরাপত্তা প্রস্তুতি দেখতে পূজামণ্ডপে আনসার মহাপরিচালক

আপডেট সময় : ০৮:৩৪:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬