১২:১৫ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দিল্লি বিমানবন্দরে হেনস্থার প্রতিবাদে ভারতে প্রবেশ না করে দেশে ফিরলেন তথ্য উপদেষ্টা

  • Md.Rasel Khan
  • আপডেট সময় : ১২:৫৬:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
  • 47

দিল্লি বিমানবন্দরে হেনস্থার প্রতিবাদে ভারতে প্রবেশ না করে দেশে ফিরলেন তথ্য উপদেষ্টা

দিল্লি বিমানবন্দরে কোনো কারণ ছাড়াই আড়াই ঘণ্টা বসিয়ে রাখার প্রতিবাদ হিসেবে ভারতে প্রবেশ না করেই দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। আজ মঙ্গলবার (১৬ জুন) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা নিজেই এ তথ্য জানান।

গত রোববার ভারতের ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) একটি অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা ত্যাগ করেছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। তবে দিল্লি বিমানবন্দরে পৌঁছানোর পর তিনি ইমিগ্রেশন কর্তৃপক্ষের বাধার মুখে পড়েন। কোনো ধরনের ব্যাখ্যা ছাড়াই তাকে সেখানে প্রায় আড়াই ঘণ্টা বসিয়ে রাখা হয়। বিমানবন্দরে হেনস্থার বিষয়ে বিস্তারিত জানিয়ে তথ্য উপদেষ্টা বলেন, সেখানে তাকে কোনো জিজ্ঞাসাবাদ করা হয়নি কিংবা কোনো রুমে আটকে রাখা হয়নি, বরং একটি জায়গায় বসিয়ে রাখা হয়েছিল।

ব্যক্তিগত সফরে নয়, বরং সরকারের প্রতিনিধি হিসেবে সেখানে গিয়েছিলেন উল্লেখ করে জাহেদ উর রহমান বলেন, রাষ্ট্রীয় প্রতিনিধি হিসেবে তার সাথে ঘটা এই আচরণের বিরুদ্ধে তাৎক্ষণিক একটি প্রতিবাদ জানানো প্রয়োজন ছিল। সে কারণেই তিনি ভারতে প্রবেশ না করে সরাসরি বাংলাদেশে ব্যাক করার সিদ্ধান্ত নেন। যদিও পরবর্তী সময়ে ভারতীয় কর্তৃপক্ষ তাকে ভারতে প্রবেশ করানোর জন্য বেশ চেষ্টা করেছিল, কিন্তু তিনি তার নিয়মিত কর্মকাণ্ডে আর অংশ নেননি। প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে তার মনে হয়েছে, দেশের মর্যাদা রক্ষায় রাষ্ট্র বা সরকারের পক্ষ থেকে এমন একটি দৃঢ় অবস্থান বা ‘সিগনেচার’ থাকা দরকার ছিল। কোনো ব্যাখ্যা ছাড়া বাংলাদেশের একজন রাষ্ট্রীয় প্রতিনিধিকে বিমানবন্দরে এভাবে আটকে রাখার ঘটনাটি ইতিমধ্যে কূটনৈতিক অঙ্গনে বেশ আলোচনার জন্ম দিয়েছে।

30 September 2026

Spread the love
জনপ্রিয়

ডিএমপি কমিশনারের সঙ্গে মার্কিন দূতাবাসের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

দিল্লি বিমানবন্দরে হেনস্থার প্রতিবাদে ভারতে প্রবেশ না করে দেশে ফিরলেন তথ্য উপদেষ্টা

আপডেট সময় : ১২:৫৬:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬