০১:০২ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

থার্ড টার্মিনাল পরিচালনার প্রস্তাব জমা দিল জাপানি প্রতিষ্ঠান

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিতে জাপানি প্রতিষ্ঠান সাব ওয়ার্কিং গ্রুপ প্রস্তাব জমা দিয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর ২টায় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদর দপ্তরে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এ প্রস্তাব জমা দেওয়া হয়।

সাব ওয়ার্কিং গ্রুপের প্রতিনিধি মাসাহিরু হিরাই বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিকের কাছে প্রস্তাবটি হস্তান্তর করেন। এ সময় বেবিচকের বিভিন্ন সদস্য ও জাপানি প্রতিনিধি দলের সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রস্তাবের সঙ্গে কারিগরি ও আর্থিক—দুটি পৃথক নথি জমা দেওয়া হয়েছে। এসব প্রস্তাব বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় গঠিত প্রস্তাব মূল্যায়ন কমিটি নির্ধারিত প্রক্রিয়ায় যাচাই-বাছাই করবে।

মূল্যায়ন কমিটিতে বেবিচকের সদস্য (প্রশাসন), সদস্য (পরিচালনা ও পরিকল্পনা), অর্থ মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর কার্যালয়, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) কর্তৃপক্ষ এবং সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রতিনিধিরা রয়েছেন।

সংশ্লিষ্টরা জানান, প্রথমে কারিগরি প্রস্তাব মূল্যায়ন করা হবে। এতে উত্তীর্ণ হলে আর্থিক প্রস্তাব যাচাই করা হবে। এরপর প্রয়োজনীয় আলোচনা ও সমঝোতা শেষে চুক্তির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সমঝোতা সফল হলে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে চুক্তি স্বাক্ষরের তারিখ চূড়ান্ত করা হবে।

বেবিচক জানিয়েছে, শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল দেশের এভিয়েশন খাতের অন্যতম বৃহৎ অবকাঠামো প্রকল্প। আধুনিক প্রযুক্তি, আন্তর্জাতিক মানের যাত্রীসেবা এবং দক্ষ পরিচালনা ও রক্ষণাবেক্ষণ ব্যবস্থা নিশ্চিত করা গেলে টার্মিনালটি দেশের বিমান পরিবহন খাতের সক্ষমতা আরও বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংশ্লিষ্টদের আশা, তৃতীয় টার্মিনালের আধুনিক ব্যবস্থাপনার মাধ্যমে বাংলাদেশের এভিয়েশন খাত আন্তর্জাতিক মানে উন্নীত হওয়ার পাশাপাশি বৈশ্বিক প্রতিযোগিতায় আরও সক্ষম হয়ে উঠবে।

30 September 2026

Spread the love
ট্যাগ :
জনপ্রিয়

ডিএমপি কমিশনারের সঙ্গে মার্কিন দূতাবাসের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

থার্ড টার্মিনাল পরিচালনার প্রস্তাব জমা দিল জাপানি প্রতিষ্ঠান

আপডেট সময় : ০৬:৩২:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬