০৬:৩৮ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ডেঙ্গু প্রতিরোধে রানিহাটী-নারায়ণপুরে একই সময়ে পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গুর বিস্তার রোধে এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংস, জমে থাকা পানি ও আবর্জনা অপসারণ এবং জনসচেতনতা বাড়াতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানিহাটী ও নারায়ণপুর ইউনিয়নে একই সময়ে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে শনিবার (৩ অক্টোবর) সকালে রানিহাটী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের রামচন্দ্রপুর হাট এবং নারায়ণপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জনতার হাটসহ বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মারুফ আফজাল রাজনের নির্দেশনায় সংশ্লিষ্ট দুই ইউনিয়ন পরিষদের উদ্যোগে একযোগে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
অভিযান চলাকালে দুই ইউনিয়নের বিভিন্ন এলাকায় ছড়িয়ে-ছিটিয়ে থাকা ময়লা-আবর্জনা অপসারণ করা হয়। একই সঙ্গে পরিত্যক্ত পাত্র, ড্রেন ও অন্যান্য স্থানে জমে থাকা পানি পরিষ্কার করা এবং এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে তা ধ্বংসের উদ্যোগ নেওয়া হয়।
এ সময় স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের নিজেদের বাড়িঘর, দোকানপাট, আঙিনা, ড্রেন ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানানো হয়। বিশেষ করে ফুলের টব, পরিত্যক্ত টায়ার, ডাবের খোসা, প্লাস্টিকের পাত্র, নির্মাণসামগ্রীর গর্তসহ যেসব স্থানে পানি জমে থাকতে পারে, সেসব স্থান নিয়মিত পরিষ্কার রাখার বিষয়ে সচেতন করা হয়।
স্বাস্থ্য সংশ্লিষ্টদের মতে, এডিস মশা সাধারণত স্বচ্ছ ও স্থির পানিতে বংশবিস্তার করে। তাই ডেঙ্গু প্রতিরোধে শুধু মশা নিধন নয়, এডিস মশার প্রজননস্থল ধ্বংস করাই সবচেয়ে কার্যকর উপায়গুলোর একটি। বাড়ি ও কর্মস্থলের আশপাশে পানি জমতে না দেওয়া, নিয়মিত ড্রেন পরিষ্কার রাখা এবং পরিত্যক্ত পাত্র উল্টে রাখা বা সরিয়ে ফেলার মাধ্যমে এডিস মশার বিস্তার অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব।
স্থানীয়রা জানান, বর্ষা ও বর্ষা-পরবর্তী সময়ে বিভিন্ন স্থানে পানি জমে থাকায় এডিস মশার প্রজননের ঝুঁকি বেড়ে যায়। বিশেষ করে বাজার ও জনবহুল এলাকায় অপরিকল্পিতভাবে আবর্জনা ফেলা এবং পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে যাওয়ায় মশার বিস্তারের অনুকূল পরিবেশ তৈরি হতে পারে। এ কারণে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার পাশাপাশি জনসাধারণের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ জরুরি।
পরিচ্ছন্নতা অভিযানে রানিহাটী ইউনিয়ন পরিষদের সচিব মো. তোহিদুল ইসলাম, নারী ইউপি সদস্য রেবেকা, মো. ইসারুল ও নায়েম এবং নারায়ণপুর ইউনিয়ন পরিষদের সচিব মো. আনোয়ার হোসেন, ইউপি সদস্য মো. রুহুল আমিন, হিসাব সহকারী মিলন আলী, মহারাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম, ইউপি স্বাস্থ্য সহকারী গোলাম মোর্শেদ, সাংবাদিক ফয়সাল আজম অপু ও আরমান আলীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া দুই ইউনিয়ন পরিষদের সব গ্রাম পুলিশ সদস্য পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন।
কর্মসূচিতে সংশ্লিষ্টরা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসন বা জনপ্রতিনিধিদের উদ্যোগ যথেষ্ট নয়; প্রত্যেক নাগরিককে নিজ নিজ বাড়ি ও কর্মস্থলের আশপাশ পরিষ্কার রাখতে হবে। কোথাও পানি জমে থাকলে দ্রুত তা অপসারণের পাশাপাশি এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করতে হবে।
রানিহাটী ও নারায়ণপুর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে জানানো হয়, ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি স্থানীয় পর্যায়ে জনসচেতনতা বৃদ্ধির উদ্যোগও চলমান থাকবে।
4 October 2026

Spread the love
জনপ্রিয়

শহীদ জিয়ার পথ অনুসরণ করেই ফারাক্কা চুক্তি হবে : পানিসম্পদ প্রতিমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধে রানিহাটী-নারায়ণপুরে একই সময়ে পরিচ্ছন্নতা অভিযান

আপডেট সময় : ০৫:৪১:০৯ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬