০৫:০১ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভোলাহাটে পারিবারিক কলহে সৎ ছেলের ছুরিকাঘাতে নারীর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে পারিবারিক বিরোধের জেরে সৎ ছেলের ছুরিকাঘাতে আয়েশা বেগম নামে এক নারী নিহত হয়েছেন।

শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার জামবাড়িয়া ইউনিয়নের ধরমপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আয়েশা বেগম ধরমপুর এলাকার বাবুল হোসেনের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিষয় নিয়ে শনিবার সন্ধ্যায় আয়েশা বেগমের সঙ্গে তার সৎ ছেলে আশিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উত্তেজনার মধ্যে আশিকুর রহমান ছুরি দিয়ে আয়েশা বেগমকে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর আশিকুর রহমান ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তাকে গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে বলে জানিয়েছে ভোলাহাট থানা।

ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পারিবারিক বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনার পর অভিযুক্ত আশিকুর পালিয়ে গেছেন। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

4 October 2026

Spread the love
জনপ্রিয়

তিন ডিআইজিসহ পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

ভোলাহাটে পারিবারিক কলহে সৎ ছেলের ছুরিকাঘাতে নারীর মৃত্যু

আপডেট সময় : ০৪:০২:৪৩ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬